- মুম্বইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের ফিনটেকের যাত্রা নজর কেড়েছে। এবং এর বৃদ্ধিতে ইউপিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফিনটেক নিয়ে কোনও আলোচনা ইউপিআই-কে বাদ দিয়ে সম্পূর্ণ হতে পারে না।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্বে সংঘাত ও অনিশ্চয়তার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতের জিডিপি (GDP) বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হয়েছে।
- মঙ্গলবার একই দিনে দ্বিতীয় ব্রেন ডেথ ও মরণোত্তর অঙ্গদানেরও সাক্ষী থাকল মহানগর। ডিসান হাসপাতালে সৌরভ পাল (৩৭) নামে হুগলির আদিসপ্তগ্রামের এক যুবকের এ দিন ব্রেন ডেথ হয়। হেমারেজিক ব্রেন স্ট্রোক নিয়ে তিনি গত ২৫ অগস্ট থেকে এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন। অচেতন অবস্থায় ভেন্টিলেটরের সাহায্যেই বেঁচে ছিলেন তিনি। গত রবিবার তাঁকে ডিসানে স্থানান্তরিত করা হয়। এ দিন তাঁর মরণোত্তর কিডনি দু’টি এসএসকেএম ও রুবি হাসপাতালের দুই কিডনি ফেলিওর রোগীর শরীরে প্রতিস্থাপিত হয়েছে। গ্রহীতারা স্থিতিশীল রয়েছেন। সৌরভের কর্নিয়া দু’টি সংগ্রহ করেছে দিশা আই হসপিটাল।
- ৯৬০টি গেস্ট হাউসে এখনও পর্যন্ত পরিদর্শনে গিয়েছে পৌরনিগম, দমকল, সিইএসসি-র যৌথ দল। ৯৬০টি গেস্ট হাউসের মধ্যে ৯১৯টি গেস্ট হাউজকে বন্ধ করে দেওয়ার নোটিস পাঠানো হয়েছে। ৪১টি গেস্ট হাউস ঠিক আছে বলে মনে করছে কলকাতা পৌরনিগম।
- আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙা সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে ফের সময় চান অভিষেকের আইনজীবী। তখনই অসন্তোষ প্রকাশ করে আইনজীবীকে সতর্ক করেন বিচারপতি। এরপর শুনানিতে অংশ না নিলে ওই নির্মাণ ভাঙার অন্তর্বতী স্থগিতাদেশের মেয়াদ আর বাড়ানো হবে না বলে পর্যবেক্ষণে বলে বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
- বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় জারি রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
- মঙ্গলবার রাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছে, এদিন রাত ৯টা ৩৮ মিনিটে নেপালে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। ত্রিশূলি নদীর পশ্চিমে ১৭০ কিমি দূরে এই কম্পন-কেন্দ্র।
- এয়ার ট্রাফিক কন্ট্রোল-এ প্রযুক্তিগত সমস্যার কারণে ব্রিটেনে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল। মঙ্গলবারের এই ঘটনায় ব্রিটেনের হিথরো, স্ট্যানস্টেড, গ্যাটউইক-সহ একাধিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল করা হয়েছে।
- ইরানের নৌবাহিনী হরমুজ় প্রণালীর প্রবেশপথে আমেরিকার সামরিক বাহিনীর অন্যতম ‘অত্যাধুনিক ও স্মার্ট’ একটি চালকবিহীন ডুবোজাহাজ অর্থাৎ সাবমেরিন আটক করার দাবি করেছে।
- যদিও এই দাবি মানেনি ওয়াশিংটন। তাদের দাবি, ডুবোজাহাজটিতে ম্যালফাংশন অর্থাৎ প্রযুক্তিগত কিছু ত্রুটি হয়েছে।

Be the first to comment