রোজদিন ডেস্ক: ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী (Renowned Bangladeshi Actress) আজমেরী হক বাঁধনের ওপর হামলায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এই ঘটনায় অভিযোগের তির আওয়ামী লীগের দিকে। ক্ষুব্ধ অভিনেত্রী মঙ্গলবার ইতালির মেস্ত্রে থানায় আট জন বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে তাঁর অভিযোগ।
সোমবার রাতে তাঁকে পচা ডিম, জল, পানীয় ছুঁড়ে হেনস্থা করা হয়। সমাজ মাধ্যমে বাঁধন এই কথা জানিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। বিদেশের মাটিতে তাঁকে হেনস্থার প্রতিবাদ করেন তিনি।
বাংলাদেশের সরকারি মহলেও এই নিয়ে উদ্বেগ ব্যক্ত করা হয়। ইতালিতে থাকা বাংলাদেশের বহু মানুষ ও এতে ক্ষুব্ধ। ভেনিস চলচ্চিত্র উৎসবের মত ঐতিহ্যপুর্ণ অনুষ্ঠানে অংশ নিতে আসা স্বদেশের অভিনেত্রীকে হেনস্থা করা উচিত হয়নি বলে তাঁরা মনে করেন।

Be the first to comment