MAMATA BANERJEE: মিছিল নয়, আগামীকাল শুক্রবার শ্রীরামপুরে মমতাকে জনসভার অনুমতি দিল আদালত, মানতে হবে একগুচ্ছ শর্ত

mamata
Spread the love

প্রতিবেদন: আদালতে কিছুটা মুখরক্ষা হল তৃণমূলনেত্রীর (Mamata Banerjee)। মিছিল নয়, তৃণমূলনেত্রীকে জনসভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মানতে হবে একগুচ্ছ শর্ত। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় আগামীকাল ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিলের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। তবে শর্ত মেনে মিটিংয়ে আপত্তি নেই, জানাল আদালত। আদালতের নির্দেশ, সভা করতে হলে, সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে দলকে। দুপুর একটায় শুরু করে তিনটের মধ্যে সভা শেষ করতে হবে। সেখানে ২ হাজারের বেশি জমায়েত করা চলবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে, এমন কোনও উস্কানিমূলক মন্তব্য ওই সভা থেকে করা যাবে না। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে রাজ্যকেও পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেন তিনি। কালীঘাটপন্থী তৃণমূলের তরফে কারা স্বেচ্ছাসেবক থাকবেন, সেই নামের তালিকা ফোন নম্বর-সহ বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে পুলিশের কাছে জমা দিতে হবে। শ্রীরামপুরে এর আগে মিছিলের অনুমতি চেয়েছিল কালীঘাট তৃণমূল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। তখন দলের তরফে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার আদালতের দ্বারস্থ হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*