- আজ বৃহস্পতিবার রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন, পেশ হল আন্তঃ বিশ্ববিদ্যালয় বদলি সংক্রান্ত বিল
- ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ বিল পেশের পর উত্তপ্ত বিধানসভা।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দেন, যাদবপুর-সহ রাজ্যের সাবেক বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক, শিক্ষা কর্মীদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করা হবে।
- যারা টুকরে কর দেঙ্গে লেখেন, তাদের এবার তাঁরাই টুকরো করে দেবেন, বললেন মুখ্যমন্ত্রী।
- মিছিল নয় কাল শ্রীরামপুরে জন সভার অনুমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে মানতে হবে শর্ত, জানাল কলকাতা হাইকোর্ট।
- দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত করা যাবে সভা। ২ হাজারের বেশি জমায়েত নয়। বলল আদালত।
- ২০ লক্ষ টাকা দিতে হবে! তারকেশ্বরের বিজেপি বিধায়ক ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ স্থানীয় এক ব্যবসায়ীর, চরম অস্বস্তিতে বিজেপি।
- সোশ্যাল মিডিয়ায় লাগাতার তাঁকে ও তাঁর পরিবারকে আক্রমণ, মুখ্যমন্ত্রীকে নালিশ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন সাংসদ।
- সাংসদ-পুত্র ও কালীঘাটপন্থী তৃণমূল বিধায়কের গত কয়েকদিনের সোশ্যাল মিডিয়ার যুদ্ধ নিয়েই কি অভিযোগ, ছড়াল জল্পনা।
- ৩ অক্টোবর যুবভারতীতে প্রতিপক্ষ ভারত, তারকাখচিত দল নিয়েই আসছে, ঘোষণা করল ব্রাজিল।
- আগামী কোপা ও বিশ্বকাপের লক্ষ্যেই এই দল, বললেন কোচ আনসেলত্তি।
- অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের রক্ষা কবচ বাতিক সুপ্রিম কোর্টের, বাড়ল গ্রেফতারির আশঙ্কা।

Be the first to comment