Rahul Gandhi wants justice for slain মণিপুরি সঙ্গীতশিল্পী চংথাম বিক্রম সিং

Spread the love

রোজদিন ডেস্ক: দিল্লিতে নৃশংস ভাবে নিহত মণিপুরী সঙ্গীত শিল্পী চংথাম বিক্রম সিং এর মৃত্যুর বিচার চেয়ে সরব হলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার সদ্য নিহত শিল্পী র স্মৃতিতে আয়োজিত সভায় কংগ্রেসের শীর্ষ নেতা আক্ষেপ করে বলেন, দেশে এখন যারা ক্ষমতাবান, তারা হিংস্র, জেদি হয়ে গেছে।
এই শিল্পী কে হত্যার মত ঘটনা এখন আকছার হচ্ছে, এর বিরুদ্ধে তাঁরা লড়াই করবেন ও জয়ী হবেন।।চনথাম বিক্রম সিং এর মর্মান্তিক হত্যা অত্যন্ত হৃদয় বিদারক জানিয়ে রাহুল গান্ধী বলেন,এখন চারদিকেই এই রকম হিংসা, ঘৃণা, ঔদ্ধত্য প্রকট হয়েছে। হিংসা র উত্তর হিংসা দিয়ে নয় জানিয়ে তিনি রাগ ও ঘৃণা কে এড়িয়ে নিজেদের মানবিক মূল্য প্রকাশের জন্য আর্জি জানান।
প্রয়াত শিল্পী কে তিনি ভালবাসা, স্নেহ র প্রতীক বলে শ্রদ্ধা জানিয়ে বিচারের দাবি করেন।
অনুষ্ঠানে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিং এই ঘটনা মর্মান্তিক, হৃদয় বিদারক বলেন। স্বাধীনতা র এত বছর পরেও কে কোথা থেকে এসেছেন তা প্রশ্ন তোলা হয়। এই সবের জন্য তিনি বিজেপি র বিভাজনের নীতি কে দায়ী করেন।
প্রসঙ্গত, বাড়ির সামনে মদ্যপান, হুল্লোড়ের প্রতিবাদ করায় বিশিষ্ট এই শিল্পী কে কয়েকজন ব্যাপক মারধর করলে গুরুতর আহত হয়ে তিনি প্রয়াত হন। দিল্লির এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে।
পরিস্থিতি এখন ও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*