রোজদিন ডেস্ক: পার্ক সার্কাসে সুরাবর্দি এভেনিউ এর নাম বদল নিয়ে রাজ্যে বিতর্কর ঝড় উঠেছিল। এবার আর ও রাস্তা, সেতুর নাম ও বদলের কথা রাজ্য সরকার ভাবছে বলে আভাস মিলেছে। শুক্রবার কার্তিক মহারাজের নেতৃত্বে দশ সদস্যের এক কমিটি গঠন করেছে রাজ্য সরকার। তাঁরা সেতু, সড়ক ইত্যাদি র নাম বদল বা নতুন নামের বিষয় খতিয়ে দেখবেন।। দশ জনের কমিটিতে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত, বিষ্ণুপদ দত্ত,সহ স্বরাষ্ট্র ও পার্বত্য দফতরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি, পূর্ত, হেরিটেজ কমিশন দফতরের সচিব রা, কলকাতা পুরসভার কমিশনার সদস্য হবেন। নগর উন্নয়ন ও পুর দফতরের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক সদস্য – সচিব হবেন। শুক্রবার সরকারি ভাবে এই মর্মে বিজ্ঞপ্তি ও জারি করা হয়েছে।
সেতু, রাস্তা ঘাটের নাম বদল বা নতুন নামকরণের প্রস্তাব এই কমিটি খতিয়ে দেখবে।
সব ক্ষেত্রে ই ঐতিহ্য ও জনস্বার্থ কে গুরুত্ব দেওয়া হবে।
ভারত সেবাশ্রমের স্বামী প্রদীপ্তানন্দ কে কমিটির চেয়ারম্যান করা হয়েছে, তিনি কার্তিক মহারাজ নামেই বেশি পরিচিত।

Be the first to comment