Bye Election, প্রার্থী ঘোষণা করলো বামফ্রন্ট

Spread the love

রোজদিন ডেস্ক : 
বামফ্রন্ট নেতৃত্ব আসন্ন দুই উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করলো। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নন্দীগ্রাম কেন্দ্রে সিপিআই-এর শান্তি গোপাল গিরি ও রেজিনগরে সিপিএমের সইদ আসাদ আলির নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। চলতি বছর বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে সিপিআই-এর শান্তি গোপাল গিরি প্রার্থী হয়েছিলেন। সরকারি ভাবে ঘোষণার আগেই ওখানে সিপিআই প্রচারও শুরু করে।
সূত্রের খবর, রেজিনগরে প্রার্থী দেওয়া নিয়ে শরিক আরএসপি-র সঙ্গে সিপিএমের মতবিরোধ তুঙ্গে উঠেছে। সিপিএম ওখানে প্রার্থী দেওয়ায় অসন্তুষ্ট আরএসপি। একদা মুর্শিদাবাদে প্রভাবশালী আরএসপি রেজিনগর উপ নির্বাচনে প্রার্থী দিতে চায়। আজ সিপিএম এই আসনে সইদ আসার আলি-র নাম ঘোষণা করায় ক্ষুব্ধ তারা।

এমন ও শোনা যাচ্ছে এই কেন্দ্রে আরএসপি-ও পৃথকভাবে প্রার্থী দিতে পারে।
গতকাল কংগ্রেসই প্রথম এই উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। এখন বিজেপি ও তৃণমূল কাদের প্রার্থী করে রাজনৈতিক মহল তার অপেক্ষায়৷
রাজ্যে এখন তৃণমূল দু-টুকরো হয়ে গেছে। উপ নির্বাচনে কোন পক্ষ প্রার্থী দেবে তা নিয়ে জল্পনাও জমে উঠেছে। দুই উপ-নির্বাচনে তাঁরাই জয়ী হবেন বলে দৃঢ়ভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তৃণমূলের প্রতীক যুদ্ধ এখনও মেটেনি। যা নিয়ে উদ্বিগ্ন উভয় পক্ষই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*