রোজদিন ডেস্ক: তাঁর প্রাক্তন আপ্ত সহায়কের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা, সোনা, দামি ঘড়ি ইত্যাদি উদ্ধার হয়েছে। এই ঘটনায় ব্যথিত উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত কংগ্রেসের সব পদ থেকে সরে দাঁড়ালেন। এই সব ছাড়া তাঁর প্রাক্তন আপ্ত সহায়কের চাকরি দুর্নীতিতেও নাম জড়িয়েছে। গত বৃহস্পতিবার ই ডি হরিশ রাওয়াতের প্রাক্তন আপ্ত সহায়ক চন্দন সিং জিনার বাড়ি তল্লাশি চালিয়ে ৩২ লক্ষ
হিসাব বহির্ভূত টাকা, ২০০ গ্রামের বেশি সোনা, ১২ টি দামি ঘড়ি উদ্ধার করে, এর সঙ্গে ২০১৬ সালে ওই রাজ্যে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক নিয়োগের অনিয়ম জড়িয়ে আছে বলে ই ডি র সন্দেহ৷ তৎকালীন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত জানান, তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক যদি এই দুর্নীতি তে জড়িত থাকেন, এর জন্য তিনি লজ্জিত, যদিও এই সব অভিযোগ ঠিক নয় বলে তিনি মনে করেন।
ভোটের কথা মাথায় রেখে তাঁর ও কংগ্রেসের সম্পর্কে একটা বিরূপ ধারাণা তৈরির চেষ্টা হচ্ছে বলে তিনি জানান।
বিজেপি দলের বিভিন্ন পদ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরে দাঁড়ানো কে চমক বলে মন্তব্য করেছে।

Be the first to comment