রোজদিন ডেস্ক : Veg Menu in BRICS :
এবার দেশ জুড়ে আমিষ – নিরামিষ দ্বন্দ্বে কি ঘৃতাহুতি দিলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী? আজ সমাজ মাধ্যমে একটি সংক্ষিপ্ত ছবি ও মন্তব্য পোস্ট করেছেন তিনি। যার অন্তর্নিহিত ব্যাখ্যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে।
সদ্য শেষ হওয়া ব্রিকস সম্মেলনে দেশ বিদেশের অতিথিদের নিরামিষ খাওয়ানো নিয়ে রাজনৈতিক মহল সরগরম। বিশিষ্ট কংগ্রেস নেতা পবন খেরা কটাক্ষ করে বলেন, দেশের মানুষ জন কি খাবেন তা জোর করে চাপিয়ে দেওয়া বিজেপির অভ্যাস। এবার তারা নিজেদের পছন্দের খাবার বিদেশি অতিথিদের ওপরও চাপিয়ে দিচ্ছে!
রাহুল গান্ধী আজ সমাজ মাধ্যমে লেখেন, ৮০% ভারতীয়ই আমিষ খান। ভারতের আমিষ পদগুলি অত্যন্ত সুস্বাদু। যেমন আমার বোনের ছোলে ভাটুরেও। সঙ্গে তিনি ছোলে ভাটুরের একটি ছবিও পোস্ট করেন।
রাহুল গান্ধীর এই আপাত নিরীহ পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, ব্রিকসে খাবারের মেনু নিয়েও কংগ্রেস রাজনীতি করছে! এখানে আসা রাষ্ট্র প্রধানরা নিরামিষ আহার করেছেন। ভারতের আঞ্চলিক বৈচিত্র্য এখানে প্রতিফলিত হয়েছে, তেমনি তা স্বাদ ও পুষ্টি গুণে ভরা ছিল।
প্রসঙ্গত গতকাল প্রধানমন্ত্রীর আয়োজিত নৈশভোজে কোন আমিষ পদ ছিল না। আমন্ত্রিত অন্য রাষ্ট্র প্রধানরা সেখানে এলেও উল্লেখযোগ্য ভাবে অনুপস্থিত ছিলেন চিন ও আবু ধাবির রাষ্ট্র প্রধান রা। কেন তাঁরা নৈশভোজে যান নি তার কারণ জানা যায়নি।
অন্যদিকে আজ রাহুল গান্ধীর পোস্ট ও ইঙ্গিত পুর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন। যা দেশ জুড়ে আমিষ নিরামিষ বিতর্কে নয়া মাত্রা যোগ করলো বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment