আরও ১২

Spread the love
  1. রবিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে শেষ হল ব্রিকস সামিট। ব্রিকস সম্মেলনে নাম না করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে দৃঢ অবস্থান নিল সংশ্লিষ্ট দেশগুলি। বার্তা দেওয়া হল পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়েও।
  2. ব্রিকসের দ্বিতীয় ও শেষ দিনে বিরল খনিজ সম্পদকে কিছু দেশ কূটনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে উদ্বেগ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম না করে চিনকে নিশানা করলেন তিনি।
  3. ফের পুলিশ হেফজতে মৃত্যু। এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। মৃতের নাম রাহুল রুইদাস। থানার শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।
  4. চুরির অভিযোগে গ্রেফতার করা হয় রাহুলকে। পরিবারের দাবি পুলিশই মেরেছে রাহুলকে। শুরু হয়েছে তদন্ত।
  5. ১৫ লক্ষ টাকা তোলা দাবি ব্যবসায়ীর কাছে, রানিগঞ্জ থানায় তৃণমূল সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। গ্রেফতারির আশঙ্কা।
  6. হাইকোর্টে আগাম জামিন চাইলেন সাংসদ কীর্তি আজাদ। চলতি সপ্তাহেই শুনানি।
  7. ২০২৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
  8. উত্তরাখন্ডে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি চালুর পর বিজেপিশাসিত একাধিক রাজ্যে তা চালু হয়েছে। পশ্চিমবঙ্গেও নতুন সরকার এই বিধি চালুর উদ্যোগ নিয়েছে।
  9. আসম্ন উপনির্বাচনের জন্য নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে ও রেজিনগরে রবিউল আলম চৌধুরি।
  10. জোর করে পদত্যাগ করানোর অভিযোগ। ঘটনার ৩ দিন পর ফের কলেজ যাবেন বলে জানিয়ে দিলেন সুরেন্দ্র নাথ ল’কলেজের উপাধ্যক্ষ মহম্মদি তরান্নুম।
  11. বাংলার ফুটবলের উন্নতিতে বড় উদ্যোগ মিঠুন চক্রবর্তীর। কলকাতায় তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি। প্রতিভা তুলে আনতে জেলায় জেলায় ঘুরবে টিম, ঘোষণা মিঠুন চক্রবর্তীর।
  12. বেআইনি পার্কিং রুখতে কড়া হচ্ছে প্রশাসন। এবার রাতে রাস্তায় বাস পার্কিং করলেই গুনতে হবে মোটা পার্কিং ফি। বাস পিছু ৭০০ টাকা করে পার্কিং চার্জ দিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*