BAROIPUR ENCOUNTER: বারুইপুর এনকাউন্টারের নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: বারুইপুরে পুলিশি এনকাউন্টারে (Encounter) ধর্ষণে অভিযুক্ত একজনের মৃত্যুর ঘটনায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, তদন্ত যাতে দ্রুত শেষ হয়, তাও নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ।

গত ৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুর এক নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে উত্তপ্ত হয়। পুকুর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনার পরই অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। দুটি ঘটনা মিলিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে ক্রাইম সিনের পুনর্নির্মাণের সময় এক অভিযুক্ত প্রভাস মণ্ডল পালাতে গিয়ে পুলিশের গুলিতে গুরুতর জখম হয়। পরে তার মৃত্যু হয়। এই এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় আদালতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। আদালতে পুলিশ জানায়, ৭ জুলাই রাতে ঘটনাস্থলে তাদের নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল। সেই সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস। মামলাকারীদের দাবি, গোটা ঘটনায় পুলিশের ভূমিকা সন্দেহজনক। সেই মতো আদালত আপাতত এই মামলা সংক্রান্ত সব নথি সংরক্ষণ করার নির্দেশ দিল। তিন সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*