- চিটফান্ডের নামে বিপুল টাকা তুলে কনস্ট্রাকশনের মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ। সেই ঘটনার তদন্তে বুধবার সকালে কলকাতার একাধিক এলাকায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। নারকেলডাঙ্গা, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ ছয় জায়গায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ইডি-র একাধিক টিম।
- বিধানসভার স্পিকারের পদক্ষেপে অস্বস্তি বাড়ল ঋতব্রত শিবিরের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ তৃণমূল বিধায়ককে নোটিস পাঠাল রাজ্য বিধানসভার সচিবালয়। কেন তাঁদের বিধায়ক পদ খারিজ হবে না, তা ঋতব্রতদের কাছে জানতে চেয়েছেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। নোটিসের জবাব দেওয়ার জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে ১০ বিধায়ককে।
- শহরকে জঞ্জাল ও দখলমুক্ত করতে প্রায় রোজই পথে নেমে তদারকি চালাচ্ছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার তাঁর গন্তব্য ছিল সল্টলেকের ৩৯ নম্বর ওয়ার্ড। এখানে ফুটপাথ দখল এবং যত্রতত্র বর্জ্য ফেলা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। নির্দিষ্ট সময়ের মধ্যে বেআইনি নির্মাণ সামগ্রী ও বেআইনি পার্কিং তুলতে না পারলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
- এবার থেকে সরকারি অনুদান পেতে হলে পুজো কমিটির নিজস্ব নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। যে সব পুজো কমিটির নামে এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁদের দ্রুত অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ কমিটির কোনও পদাধিকারী বা অন্য কোনও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে পুজোর সরকারি অনুদানের টাকা দেওয়া হবে না।
- বালিতে একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুর। বালি পঞ্চাননতলা রোড বালির দেওয়ানগাজী জোনাল পার্টি অফিস, বেলুড় স্টেশন রোডের দলীয় কার্যালয়-সহ একাধিক কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। রাত দশটা নাগাদ প্রায় ৬০ থেকে ৭০ জনের একটি দুষ্কৃতীর দল তারা মোটর বাইকে করে এসে ভাঙচুর চালায় বলে জানা যাচ্ছে।
- ইসকন আগেই জানিয়েছিল যে, তাদের পরিচালনায় কাজ করা ‘অন্নমৃতা ফাউন্ডেশন’ কলকাতায় মিড-ডে মিল পরিষেবা চালিয়ে যাবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও এই পরিষেবার বিস্তার হবে বলে পরিকল্পনা রয়েছে। আগামিদিনে রাজ্য সরকারের সঙ্গে মিলে মিড ডে মিল দেওয়ার কাজ চলবে বলে জানিয়েছে ইসকন।
- সোমবার রাতে জামালপুর থানার চৌবেড়িয়ার পাঁচারা এলাকায় বেঁধে রাখা হয় চারজনকে। সেখানে দড়ি বেঁধে আটকে রাখা হয় বিজেপির জামালপুর ১ নম্বর মণ্ডল সাধারণ সম্পাদক বসন্ত পাঁজা-সহ মোট চারজনকে। অভিযোগ, বৈধভাবে বালি নিয়ে যাওয়া সত্ত্বেও ট্রাক্টর আটকে লক্ষাধিক টাকা দাবি করা হয় । এলাকার বালি ব্যবসায়ী এবং ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁদের আটকে রাখেন বলে অভিযোগ।
- আদালতের নির্দেশে মঙ্গলবার শিলিগুড়ির জলপাই মোড়ে অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। পুরকর্মী ও পুলিশকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা।
- দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত।
- দিল্লি বিশ্ববিদ্যালয়ের সত্যবতী কলেজের পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ভারত নগর এলাকায় উত্তেজনা ছড়ায়। সংঘর্ষে একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

Be the first to comment