- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। সেই অভিযানের সূচনা করতে কলকাতায় হাজির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
- রাজনাথ সিং জানালেন, ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন। তার ঠিক ২০ দিন পর প্রশাসনিক প্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ করছেন মোদী।
- বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যে এতদিন বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু করতে দেয়নি। আমরা মোদীজির জন্মদিনে এই প্রকল্প চালু করব।’
- মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গঙ্গাবক্ষে ১ লক্ষ প্রদীপ জ্বালানো হবে রাজ্য বিজেপির পক্ষ থেকে।
- রেজিনগর বিধানসভা উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী শাখারভ সরকার মনোনোয়নপত্র জমা দিলেন বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে। হাজির ছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
- বুধবার হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিলেন কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। তাঁর সঙ্গে সেখানে গিয়েছিলেন তৃণমূল নেতা তথা রামনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অখিল গিরি।
- দীর্ঘদিন ধরে নির্বাচন না হয় ছাত্র কাউন্সিলগুলির সঠিকভাবে কাজ করছে না। বিচারাধীন মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। ৭ অক্টোবর মামলার শুনানি জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।
- মঙ্গলবার রাতে ডোমজুড়ের একটি হোটেল থেকে দীপক কুমার এবং আশুতোষ কুমার নামে রেলের দুই উচ্চপদস্থ আধিকারিককে সিবিআই এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা গ্রেপ্তার করেছেন বলে জানা গিয়েছে।
- ফের অনিশ্চয়তার ছায়া টিটাগড়ের লুমটেক্স জুটমিলে। দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পরে গত জুলাইয়ে উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু দু’মাসও পেরোল না, বিশ্বকর্মা পুজোর দু’দিন আগে মঙ্গলবার সকালে ফের ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়ে দিলেন মিল কর্তৃপক্ষ।আচমকা এই সিদ্ধান্তে কাজ হারানোর আশঙ্কায় প্রায় ১২০০ শ্রমিক।
- বুধবার নদিয়ার তেহট্টে কর্মিসভায় যেতেই ফের বিক্ষোভের মুখে পড়েন সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। তৃণমূল নেত্রীকে লক্ষ্য করে ছোড়া হল ডিম।
- বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কা। বীরভূমের সদাইপুর থানা এলাকায় এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র। মৃতের নাম রোহিত হালদার (২০)।
- দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বুধবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান-সহ সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল।
- বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর বিরুদ্ধে তোলাবাজি ও সিন্ডিকেট সংক্রান্ত মামলায় চার্জশিট জমা পড়ল বারাসত আদালতে। দেড় হাজার পাতার চার্জশিটে তোলাবাজি, প্রতারণা, জমি দখল-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
- তৃণমূল নেতা খাইরুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পরেই তাঁর অনুগামীদের উপরে হামলার অভিযোগ উঠল।
- দিঘা যাওয়ার পথে বাস ও বাইকের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু। বুধবার ভোর ৪ টার সময় দিঘাগামী বাসের ধাক্কায় বাইক চালকের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় এবং গুরুতর আহত হন দুই বাইক আরোহী। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।

Be the first to comment