Maoist attack on congress convoy in Chattisgarh – দশ মাওবাদীকে মৃত্যুদণ্ড দিলো আদালত

Spread the love

রোজদিন ডেস্ক: ২০১৩ সালে ছত্তিসগড়ের ঝিরামঘাটি তে কংগ্রেস নেতাদের কনভয়ে ভয়াবহ হামলা চালানোর ঘটনায় দশ মাওবাদীকে মৃত্যু দন্ড দিলো এন আই এ র বিশেষ আদালত। ভয়াবহ ওই হামলায় কংগ্রেসের তৎকালীন প্রদেশ সভাপতি নন্দ কুমার প্যাটেল,তাঁর পুত্রদীনেশ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যা চরণ শুক্লা সহ ২৯ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছিলেন। দলের পরিবর্তন যাত্রা কর্মসূচি সেরে ফেরার সময় তাঁদের ওপর অতর্কিত হামলা করেছিল মাওবাদীরা। বুধবার এন আই এ র বিশেষ আদালত দশ মাওবাদী কে মৃত্যু দন্ড দেন। এর বিরুদ্ধে এক মাসের মধ্যে কারাবন্দি এই মাওবাদীরা উচ্চ আদালতে আবেদন করতে পারবেন।
ভয়ঙ্কর এই হামলা সারা দেশে আলোড়ন তুলেছিল।
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই ভয়ঙ্কর হামলায় এন আই এ র তদন্ত নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন, এর নেপথ্যে বিশাল ষড়যন্ত্র আছে বলে তিনি অভিযোগ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*