COLLEGE ELECTION: ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা দায়ের, ৭ অক্টোবর শুনানি

Spread the love

প্রতিবেদন: দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজগুলিতে নির্বাচন হয়নি। নির্বাচন না-হওয়ায় স্টুডেন্ট কাউন্সিলগুলি ঠিকভাবে কাজ করছে না। তাই অবিলম্বে রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন চেয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আগে থেকেই এই সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন জনৈক আইনজীবী। আগামী ৭ অক্টোবর এই মামলার শুনানির দিন ধার্য করেছে ডিভিশন বেঞ্চ। এর আগে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে দিনের পর দিন নির্বাচন কেন করা হচ্ছে না সেই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশাপাশি মেডিক্যাল কলেজগুলিতেও একই অবস্থা চলছে বলেই অভিযোগ। এই নিয়েই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। পূর্বতন সরকারের আমলে বারবার আশ্বাস দেওয়া হলেও নির্বাচন হয়নি কলেজে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*