রোজদিন ডেস্ক :
দুপুর থেকেই আঁধার করে বৃষ্টি নেমেছিল। সন্ধ্যায় বাজে কদমতলার ঘাটে মুখ্যমন্ত্রীর প্রদীপ জ্বালার মধ্যে দিয়ে জ্বলে উঠলো লক্ষাধিক প্রদীপ। আকাশে অজস্র আতসবাজি, লেজার রশ্মির ঝলকানিতে অকাল দীপাবলির বর্ণময় আলোয় কলকাতায় মাতোয়ারা হোল এক অকাল দীপাবলিতে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক বর্ণময় মুহূর্তের সাক্ষী হোল গোটা কলকাতা, টিভি-র পর্দায় যা দেখে মুগ্ধ সারা রাজ্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আজ সারা দেশের বিভিন্ন রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যে এবারই প্রথম ক্ষমতায় আসা বিজেপির নেতা, কর্মী, সমর্থকরা দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে তা পালন করেন।
মুখ্যমন্ত্রীর ঘোষিত আশীর্বাদের দিয়া প্রজ্জ্বলনের কর্মসূচি নেওয়া হয়।
সন্ধ্যায় গঙ্গাতীরে মুখ্যমন্ত্রী প্রথম প্রদীপ জ্বালান। এরপর তাপস রায়, ইন্দ্রনীল খাঁ সহ মন্ত্রিসভার সদস্যদের প্রদীপ জ্বালানোর সঙ্গে জ্বলে ওঠে অজস্র প্রদীপ। আতসবাজি, লেজার আলোর রশ্মিতে ঝলমলিয়ে ওঠে সন্ধ্যার মেঘলা আকাশ। অকাল দীপাবলির আমেজে তৈরি হয় এক মুগ্ধতা। মুখ্যমন্ত্রী এখানেও মুখর হন প্রধানমন্ত্রীর গুণগানে।
ভারতীয় জনতা পার্টি, যাদবপুর মণ্ডল–২-এর অন্তর্গত বুথ নং ৩৪২-এ শক্তি কেন্দ্র প্রমুখ অজয় কুমার যাদব ও বুথ সভাপতি বিরাজ লাহিড়ীর নেতৃত্বে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর শুভ জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়। এই উপলক্ষে প্রদীপ প্রজ্বলন, কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জন্মদিন পালন করা হয়। কর্মসূচিতে এলাকার বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে যাদবপুর মণ্ডল–২-এর প্রাক্তন দুই মণ্ডল সভাপতি এবং প্রাক্তন যুব মোর্চা সভাপতিসহ দলের একাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে কর্মসূচি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর নেতৃত্বে আত্মনির্ভর ভারত, উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গও এদিন উপস্থিত বক্তাদের বক্তব্যে উঠে আসে। উৎসবমুখর পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হয়।

Be the first to comment