Abhishek Porel, দীর্ঘ ৩৭ দিন পর জামিন পেলেন

Spread the love

রোজদিন ডেস্ক: প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ সহ একাধিক অভিযোগে গ্রেফতার হওয়া নামী ক্রিকেটার অভিষেক পোড়েল বৃহস্পতিবার জামিন পেলেন। দীর্ঘ ৩৭ দিন কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পাওয়ায় তাঁর পরিবার সহ অনুগামী মহল অনেকটাই স্বস্তিতে। সূত্রের খবর, অভিযোগ কারিণী তরুণী আদালতে হলফনামা দিয়ে জানান,অভিষেক পোড়েল জামিন পেলে তাঁর আপত্তি নেই। এর পর আদালত তাঁর জামিন মঞ্জুর করে।
সামনেই লম্বা ক্রিকেট মরসুম শুরু হচ্ছে। গত বছর আই পি এলে অভিষেক পোড়েল খেলেছেন।। রাজ্যের ক্রীড়া জগতে ক্রমেই উজ্জ্বল তারকা হয়ে উঠেছিলেন তিনি। জামিন মিললেও তাঁর বিরুদ্ধে মামলা চলবে। এই পরিস্থিতিতে তাঁর ক্রিকেট ভবিষ্যত কোন পথে যাবে তা নিয়ে চর্চা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*