Bomb attack in Pakistan mosque, নিহত অন্তত ১৯, আহত ৫৬

Spread the love

রোজদিন ডেস্ক : 
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আজ এক মসজিদে বোমা আক্রমণে (Bomb attack in Pakistan mosque) অন্তত ১৬ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছেন৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পুলিশ। সূত্রের খবর, আফগানিস্তান সীমান্তের কাছে কোহাতে আজ শুক্রবারের প্রার্থনায় বহু মানুষ আসেন। আচমকা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মসজিদের প্রবেশ দ্বারে গিয়ে ধাক্কা দিলে প্রচন্ড বিস্ফোরণ হয়। কারা এর নেপথ্যে এখন অবধি জানা যায়নি। আঞ্চলিক পুলিশ প্রধান জুলফিকার হামিদের মতে, এটি আত্মঘাতী আক্রমণ ছিল। পাঁচ পুলিশ আধিকারিক এই হামলায় প্রাণ হারিয়েছেন।
বিস্ফোরণের পর বন্দুকবাজরা ওখানকার পুলিশ সদর দফতরে হামলা করলে উভয়
পক্ষে গুলির লড়াই হয়।
এই ভয়াবহ হামলায় মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশের দফতরের দেওয়াল ধসে পড়েছে। বহু দূরের বাসিন্দারাও এই বিস্ফোরণের আওয়াজ পান।
টিটিপি এই হামলা চালিয়েছে বলে পুকিশের অনুমান।
বৃহস্পতিবারই সরকারি নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দশ জনকে হত্যা করে। তারা টিটিপি সদস্য বলে অনুমান। এর পালটা আজ তারা এই ভয়াবহ হামলা করে বলে স্থানীয় পুলিশ প্রশাসন মনে করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*