BYE ELECTION: মমতার সমর্থন ঘোষণা করার ঘন্টাখানেকের মধ্যে গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

Spread the love

প্রতিবেদন: নিজেদের প্রার্থী সঞ্চিতা প্রধান দে সরে দাঁড়ানোর পর নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার ঘোষণার ঘন্টাখানেকের মধ্যেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, পুরনো একটি খুনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরই এর তীব্র নিন্দা করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। তিনি এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছেন, মনোনয়ন জমা দিলেন, কিছু হল না, আজ হঠাৎ তাঁকে পুরনো মামলায় গ্রেফতার করা হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*