প্রতিবেদন: শুক্রবার বিকেলেই আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম আসনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা করেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক ঘন্টার মধ্যেই মিলন প্রধানকে পুরনো একটি খুনের মামলায় গ্রেফতার করে চণ্ডীপুর থানার পুলিশ। সেই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পুলিশের তরফে জানান হয়েছে আজ শনিবার ধৃতকে হলদিয়া আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে চাইতে পারে পুলিশ। এদিকে আজ আবার উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। তবে এই পরিস্থিতিতে মিলন প্রধান শেষ পর্যন্ত নির্বাচনী ময়দানে থাকবেন কিনা সেটাই প্রশ্ন।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ বছরের পুরনো একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। শুক্রবার সন্ধেয় চণ্ডীপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন পর্বে খুনের অভিযোগ দায়ের হয় মিলনের বিরুদ্ধে। মোট চারটি খুনের অভিযোগ ছিল। তার মধ্যে দু’টিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তার ভিত্তিতেই শুক্রবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া, মিলন প্রধানের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইনেও মামলা রয়েছে। এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ২০০৭ সালের মামলা, এত দিন সবার সামনে ঘুরে বেড়াচ্ছিলেন, কারও কিছু মনে হয়নি। যেই কংগ্রেস প্রার্থী হলেন, তখনই তাঁকে গ্রেফতার করা হল। আসলে।বিজেপি ভয় পেয়েছে। নির্বাচন এখানে প্রহসনে পরিণত হচ্ছে। এগুলো সব সাজানো মামলা। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তাঁর বাবার বিরুদ্ধেও তো অনেক অভিযোগ আছে। তারও তো বিচার হওয়া দরকার।

Be the first to comment