Delhi rape murder, রিপোর্ট চাইলো জাতীয় মহিলা কমিশন

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
Spread the love

রোজদিন ডেস্ক :

দিল্লিতে নাবালিকাকে নৃশংস ভাবে ধর্ষণ, খুন করে দেহ ফেলে দেওয়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। সাতদিনের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে।

কমিশনের প্রধান বিজয়া রাহাতকর এই বিষয়ে দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন৷ তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে এই নৃশংস ঘটনা প্রমাণ, দোষীদের কঠোর শাস্তি, ফরেনসিক তথ্য সংরক্ষণের দাবি করেন।

উল্লেখ্য, বিকৃত অবস্থায় নাবাকিকার মৃতদেহ উদ্ধার নিয়ে দিল্লিতে ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে তোপ দাগেন। যে রকম নির্মম, নৃশংসভাবে নাবালিকার ওপর অত্যাচার, খুন, দেহ ফেলে যাওয়া হয়েছে, তার বীভৎসতায় শিউরে উঠেছেন সাধারণ মানুষজন। পুলিশ নাবালক সহ চার জনকে গ্রেফতার করেছে। জাতীয় মহিলা কমিশন ধৃত নাবালকদের সাবালক হিসাবে দেখে ব্যবস্থা নিতে পুলিশকে আর্জি জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*