HS THIRD SEMESTER: ওএমআর শিট যাবে পোস্ট অফিসের মাধ্যমে, ২১ সেপ্টেম্বর শুরু উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার

Spread the love

প্রতিবেদন: পরীক্ষা পদ্ধতির সঙ্গেই এবার বদল হচ্ছে খাতা দেখার নিয়ম ও উত্তরপত্র আনা নেওয়ার প্রক্রিয়াতেও। চলতি বছর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার। এই বছর পোস্ট অফিসের মাধ্যমে রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে পড়ুয়াদের উত্তরপত্র বা ওএমআর শিট, কাছাকাছি ডাকঘরে পৌঁছে দেওয়া হবে। এরপর সেটা যাবে সংসদের আঞ্চলিক কার্যালয়ে। সিবিএসই দ্বাদশ শ্রেণির উত্তরপত্র ওএসএম পদ্ধতিতে যেমন ভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছিল, ঠিক সেই পদ্ধতিতেই এই উত্তরপত্রগুলিও মূল্যায়ন করা হবে। অর্থাৎ সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর বা ওএমআর স্ক্যানিং মেশিনের মাধ্যমে উত্তরপত্রের মূল্যায়ন হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা। চলতি বছরে মোট ৭,১৮,৬২০ জন পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টার পরীক্ষায় বসছে। যার মধ্যে ছাত্রীর সংখ্যা ৪,০২,৮৮৯ এবং ছাত্র ৩,১৫,৭৩। ৯৯টি সংবেদনশীল কেন্দ্র-সহ রাজ্য জুড়ে মোট ২,১০৫টি ভেনু ও ৮২৫টি মূল পরীক্ষাকেন্দ্র রাখা হয়েছে। ২০ জন পরীক্ষার্থীর জন্য অন্তত দু’জন করে পরিদর্শক থাকবেন। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থীর কাছ থেকে বৈদ্যুতিন সরঞ্জাম পাওয়া গেলে তার পরীক্ষা তৎক্ষণাৎ বাতিল করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*