- আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম পদক জিতল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে রুপো জিতেছেন এলাভেনিল ভালারিভান, সোনম মাসকার এবং বিদর্সা বিনোদ।
- সাংবাদিক পায়েল মেহতা প্রয়াত। দু’সপ্তাহ আগে পায়েলের বাবা গত হয়েছেন।প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থ মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন পায়েল।
- ঝাড়খণ্ডের নিষিদ্ধ সংগঠন টিপিসি-র প্রধান ব্রজেশ গঞ্জু ওরফে গোপাল সিং বারাণসীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশনস) নরেন্দ্র সিং। তাঁর মাথা দাম ছিল ৩০ লক্ষ টাকা।
- পুরুলিয়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। জেলার উন্নয়নমূলক কাজ, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামো এবং সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি, পুরুলিয়ার রবীন্দ্র ভবনে একটি প্রকাশ্য সম্মেলনেও যোগ দেওয়ার কথা তাঁর।
- ৩২ লক্ষ কৃষককে এই বিমার আওতায় এনে সারা দেশে এই প্রকল্পে দ্বিতীয় স্থানে উঠে এল বাংলা। কৃষকদের প্রিমিয়ামের সিংহভাগ রাজ্য সরকার নিজের বাজেট থেকে বহন করছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা নিজে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- পাথর ও বালির বেআইনি কারবারি টুলু মণ্ডলের সংস্থার সমস্ত কাজের বরাত বাতিল করার নির্দেশ দিলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- শনিবার ভর সন্ধেয় প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বিজয়গড়ের বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ। প্রাক্তন বিধায়ককে হুমকি শাসানির অভিযোগ। দেবব্রতর দাদাকেও ধাক্কা মারার অভিযোগ। ভাঙা হল বাড়ির সিসিটিভি ক্যামেরা।
- এরপর বাঘাযতীনে সিপিএমের পার্টি অফিসে চলল তাণ্ডবের অভিযোগ। কুসুম কাননে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ। চলল শাসানি, হুমকি। ছিড়ে ফেলা হয় পতাকা, ফ্লেক্স।
- সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান গণেন্দ্রনারায়ণ রায়ের জীবনাবসান হয়েছে। শনিবার সকালে ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান ৯৩ বছর বয়সে।
- শনিবার ভোরে রাজধানী রিয়াধ লক্ষ্য করে হামলা হুথিদের। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি সৌদি আরবের। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ধ্বংস করে দেয়।

Be the first to comment