প্রতিবেদন: শনিবার ভর সন্ধেয় যাদবপুরে একাধিক জায়গায় দূষ্কৃতী তাণ্ডব। অভিযোগ ভাঙচুর করা হয়েছে এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের অফিস। হামলা হয়েছে তাঁর বাড়িতেও। তাঁর দাদাকে শারীরিক ভাবে হেনস্তা করারও অভিযোগ উঠেছে। পাশাপাশি বাঘাযতীন এলাকায় একটি সিপিএম পার্টি অফিসেও ভাঙচুর চালায় ওই দূষ্কৃতীরা। স্থানীয়দের অভিযোগ, দূষ্কৃতীদলে শ’খানেক ছেলে ছিল। তারা বাইকে চড়ে এসেছিল। ঘটনা নিয়ে প্রাক্তন বিধায়ক বলেন, কমপক্ষে একশো জন লোক এসে ভাঙচুর চালিয়েছে। বাড়িতে ঢুকে গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে। আমার দাদাকে ধাক্কা মেরেছে। এতদিন রাজনীতি করছি, জীবনে এমন ঘটনা দেখিনি। এটা পুরোটাই বিজেপির কাজ। এলাকাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। এর পাশাপাশি বাঘাযতীনে সিপিএমের একটি পার্টি অফিসেও তাণ্ডব চালায় বাইকবাহিনী। পার্টি অফিসে ঢুকে ভাঙচুর করে, ছিড়ে ফেলা হয় পতাকা, ফ্লেক্স। যাওয়ার আগে হুমকি দেওয়া হয় বলেও স্থানীয়দের অভিযোগ।

Be the first to comment