Journalist Payel Mehta, অকাল প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী প্রমুখের 

Spread the love

রোজদিন ডেস্ক ;

বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতা (Journalist Payel Mehta) আজ মুম্বাই-এ প্রয়াত হন। মাত্র ৪৬ বছর বয়েসে তাঁর এই অকাল প্রয়াণে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর আচমকা অকাল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন।

বিশিষ্ট সাংবাদিক শীলা ভাট সমাজ মাধ্যমে জানান, মুম্বাই এ রবিবার কাক ভোরে হঠাৎ তিনি অস্বস্তি বোধ করেন, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরুর আগেই তাঁর হৃদ স্পন্দন স্তব্ধ হয়ে যায়।

কঠোর পরিশ্রমী, কর্মনিষ্ঠ সাংবাদিক পায়েল মেহতার আচমকা অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মী, পরিবার, রাজনৈতিক মহল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিশিষ্ট ব্যক্তিরা তাঁর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বলেন, তাঁর কাজের মধ্যে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*