১০টা

Spread the love
  1. রবিবার পুরুলিয়ায় কুড়মিদের করম পরবে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা অষ্টম তফসিলে কুড়মালি ভাষাকে স্বীকৃতি দেওয়ার যে কথা বলেছেন, তাকে আমরা সমর্থন করব। শুধু কুড়মালি নয়, রাজবংশী ভাষাকেও অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। দ্রুত সেই প্রক্রিয়া শুরু হবে এবং দ্রুত শেষও হবে।’
  2. সাগরদিঘির পাশে ‘চায়ে পে চর্চা’-য় যোগ দিয়ে পঞ্চায়েতের অডিট ও প্রশাসনিক বৈঠক নিয়ে দিলীপ ঘোষ দিলেন কড়া বার্তা। দুর্নীতি প্রসঙ্গে তাঁর সাফ বক্তব্য, “দুর্নীতি করলে কেউ ছাড়া পাবে না”।  দিলীপ ঘোষ পরিষ্কার জানান, আবাস যোজনায় সাড়ে ১২ হাজার অযোগ্য উপভোক্তাকে দিতে হবে টাকা ফেরত। নাহলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা।
  3. পটাশপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পিটিয়ে খুনের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বিজন বাগ নামে ওই মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতাকে ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। রবিবার তাঁর মৃত্যু হয়।
  4. রবিবার ভোরে লালবাগের কালাচৌকি এলাকার একটি গণপতি মণ্ডপের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। মৃতদের মধ্যে রয়েছে আট বছরের এক শিশু এবং ৩৩ বছর বয়সি এক মহিলা। ঘটনায় আরও চার জন আহত হয়েছেন
  5. বাগুইআটির রঘুনাথপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের নাম বলরাম রাজবংশী (৩১)। রবিবার বাড়ির ভিতর থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। যুবকের কপালে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
  6. ঝাড়খণ্ডের নিষিদ্ধ সংগঠন টিপিসি-র প্রধান ব্রজেশ গঞ্জু ওরফে গোপাল সিং বারাণসীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশনস) নরেন্দ্র সিং। তাঁর মাথা দাম ছিল ৩০ লক্ষ টাকা। একাধিক মামলায় তাঁকে খুঁজছিল এনআইএ।
  7. মাওবাদী শীর্ষ নেতা আকাশের ঘনিষ্ঠ দম্পতি কে শালবনিতে গ্রেফতার করলো সিট। ধৃত মাওবাদী নেতা রাজু মাহাতো ও তাঁর স্ত্রী মালতী মুর্মুর মাথার দাম ছিল যথাক্রমে ৫ লক্ষ ও ২ লক্ষ টাকা।
  8. রবিবার দুপুরে পাণ্ডুয়ায় জিটি রোডের কামারপাড়া কালীমন্দির সংলগ্ন একটি এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টার অভিযোগ উঠল। স্থানীয় যুবকের তৎপরতায় ধরাও পড়লেন অভিযুক্ত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  9. বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে এশিয়ান গেমস ফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল। ২২ সেপ্টেম্বর ফাইনালে শ্রীলঙ্কার সোনার পদকের লড়াইয়ে নামবে ভারত।
  10. এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দলের ঐতিহাসিক জয়। উজ়বেকিস্তানকে ১৯-০ গোলে উড়িয়ে অভিযান শুরু ভারতের। একাই ৮ গোল করে নজির গড়লেন দীপিকা কুমারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*