রোজদিন ডেস্ক: প্রখ্যাত লেখক তসলিমা নাসরিন আগামী ৮ অক্টোবর ফের কলকাতায় আসছেন।।মহাজাতি সদনে ” শিকল ভাঙার গান ” শীর্ষক এক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। তাঁর সঙ্গে এক ই মঞ্চে অভয়া র মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ ও থাকবেন। একটি সংস্থার পক্ষে তাঁদের ” “উমা ” সম্মান প্রদান করা হবে বলে জানা গেছে।
গত জুলাই মাসে দীর্ঘ উনিশ বছর পর কলকাতা এসেছিলেন তসলিমা নাসরিন।। যে শহর থেকে রাতারাতি তাঁকে চলে যেতে বাধ্য করা হয়েছিল, দীর্ঘ উনিশ বছর পর সেখানে এসে আমজনতার উচ্ছাসে আপ্লুত হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে সাদরে স্বাগত জানিয়ে বলেছিলেন, তিনি যখন ইচ্ছা হবে তাঁর এই প্রিয় শহর কলকাতায় চলে আসবেন।
সূত্রের খবর, ৮ অক্টোবর বেশ কিছু কর্মসূচি নিয়ে আসছেন তসলিমা নাসরিন। ১২ অক্টোবর অবধি এখানে তিনি থাকবেন।

Be the first to comment