রোজদিন ডেস্ক :
আচমকা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম। হঠাৎ বৃষ্টি, ভূমিধস, প্লাবন প্রাণ কাড়লো ৯ জনের, নিখোঁজ বহু মানুষ। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সতীশন প্রতি ঘণ্টায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
গত কয়েকদিনের প্রচণ্ড গরমের পর আচমকাই প্রবল বৃষ্টি নামে কোট্টায়াম, ইদুক্কি, মালাপ্পুরম জেলায়। আবহাওয়া দফতর এই তিন জেলা-সহ এর্নাকুলাম, ত্রিশুর,পালাক্কাদে ও কমলা সতর্কতা জারি করেছে। বিশেষত পাহাড়ি এলাকায় মানুষ জনকে বিশেষভাবে সতর্ক করেছে প্রশাসন। দুর্গত এলাকায় উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। বহু মানুষের খোঁজ না মেলায় উদ্বিগ্ন প্রশাসন।
রবিবার বিকেলে নীলাম্বুরের কোট্টাপ্পুঝা নদীতে আচমকা প্লাবনে পাঁচজন ভেসে যাওয়ার খবর মিলেছে। এলাকাটি পর্যটন কেন্দ্র হিসাবে আকর্ষণীয়, রবিবার বহু মানুষের সমাগম হয়। আচমকা নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় প্রশাসন চটজলদি ব্যবস্থা নেয়৷ ফলে আরও বিপর্যয়ের থেকে রক্ষা মিলেছে বলে সরকারের দাবি। দুর্গত এলাকায় উদ্ধার কাজ অব্যাহত আছে।

Be the first to comment