রোজদিন ডেস্ক: আগামী বছর উত্তর প্রদেশের বিধান সভা নির্বাচনে কংগ্রেস, সমাজবাদী দল জোট বেঁধে লড়বে।। সোমবার নির্ভর যোগ্য সূত্রে এই খবর জানা যায়। ৪০৩ আসন বিশিষ্ট উত্তর প্রদেশ বিধান সভা নির্বাচনের দিকে সারা দেশ ই তাকিয়ে আছে। এই নির্বাচনের ফলাফলের ওপর ২০২৯ সালের লোকসভা নির্বাচনের ফলের আভাস মিলবে বলে রাজনৈতিক মহল মনে করেন।
এই রাজ্য সহ সারা দেশে বিজেপি বিরোধী লড়াই জোরদার করতে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী অগ্রণী ভুমিকা নিয়েছেন। আগামী বছর উত্তর প্রদেশ, পঞ্জাব ইত্যাদি রাজ্যের নির্বাচন কে পাখির চোখ করেছেন তিনি।
উত্তর প্রদেশে জোট বেঁধে লড়ার সিদ্ধান্তের পর এবার আসন সমঝোতা নিয়ে তাঁদের আলোচনা হবে বলে জানা যায়।

Be the first to comment