- রাজ্যে দমকল বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে এবং আরও উন্নত করতে নতুন নিয়োগ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ১৪০০ পদ পূরণ করার আশ্বাস দিলেন তিনি।
- “মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে আমাদের সরকার তার অঙ্গীকারে অবিচল এবং কোনও আপসের পথে হাঁটবে না।” বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মাদকাসক্তির ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং অবৈধ মাদক পাচারের চক্র ভেঙে দিতে রাজ্যজুড়ে পুলিশ ও প্রশাসন ধারাবাহিকভাবে কঠোর ও কার্যকর পদক্ষেপ করার কাজ চলছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
- রাজ্যের দুই আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থীরা জিতবেন বলে দাবি করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
- সাড়ে চার ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পরে হুমায়ুন কবীরকে ছাড়লো বহরমপুর থানার পুলিশ। থানা থেকে বেরিয়ে আসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন পুলিশ এবং বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন।
- শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলার অভিযোগ। এই ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের।
- বারুইপুর আদালতে আইনজীবী ও সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। বারুইপুর পুলিশ জেলার সুপার এবং জেলা জজের কাছ থেকে রিপোর্ট তলব করলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে। এবার সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের আবেদন খারিজ করল কাঁথি আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেলবন্দি থাকতে হবে নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থীকে।
- ‘দল দখল করা হয়েছে আমাদের অভিমত ছাড়াই…’, কাকলি- সুদীপ বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন NCPI-র প্রতিষ্ঠাতা সদস্য শান্তনু দে।
- ভাঙড়ে ABVP নেতা সায়ন মণ্ডল-সহ একাধিক কর্মীর উপর হামলার অভিযোগের প্রতিবাদে বুধবার বারুইপুরে বিক্ষোভ মিছিল করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
- ABVP নেতা সায়ন মণ্ডলের উপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল উত্তর কাশিপুর থানার পুলিশ।
- নৈহাটির তৃণমূল যুব সংগঠনের দায়িত্বে থাকা এবং INTTUC-র সভাপতি বিষ্ণু অধিকারীকে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি এবং অস্ত্র আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। বালি স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। সূত্রের খবর, হাওড়াগামী ট্রেনে ওঠার সময়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকে পড়ে দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, পশ্চিম বর্ধমানের ৫ বন্ধু পুজো দিতে এসেছিলেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে একজন মারা গিয়েছেন। জখম ২ জন হাসপাতালে ভর্তি।
-
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর।

Be the first to comment