রোজদিন ডেস্ক :
এসআইআর নিয়ে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তোপ দাগলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অভিষেক মনু সিংভি, মমতা ব্যানার্জি সহ একাধিক বিরোধী নেতা। তাঁর দুই সহকর্মীকে অন্ধকারে রেখে জ্ঞানেশ কুমার একক সিদ্ধান্ত নেন বলে প্রকাশিত খবরে আজ রাজনৈতিক মহলে তোলপাড় ওঠে। বিশেষত এসআইআর নিয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সাঁধু ও বিবেক জোশী ক্ষুব্ধ বলে জানা যায়। রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা এর নিন্দা, সমালোচনায় মুখর হন। রাহুল গান্ধী বলেন, ভোট চুরি সাংবিধানিকভাবে অপরাধ।। আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এই বিষয়ে তদন্তের দাবি জানান। তিনি সাম্প্রতিক কালে হওয়া সব নির্বাচন বাতিলের ও দাবি জানান।
রাহুল গান্ধী আরও বলেন, বিজেপি, আরএসএস ও নির্বাচন কমিশন, যারা এই সবের উদ্যোক্তা, তারা বিশ্বাসঘাতকতা করেছে।। হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভুল করছেন। এটা দেশদ্রোহিতা, বিশ্বাসঘাতকতা।
কমিশনের এই কাজে তাঁদের ধরা হবে, কেউ রেহাই পাবেন না বলে তিনি মন্তব্য করেন।
মহারাষ্ট্রর প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই প্রেক্ষিতে মহারাষ্ট্র, পশ্চিম বঙ্গ ও তামিলনাড়ু তে ব্যালটে ভোট করানোর দাবি করেন।
প্রবীণ দুই বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল ও এই বিষয়ে সরব হন।।
তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, তাঁর সাংসদ ভাইপো অভিষেক ব্যানার্জিও জ্ঞানেশ কুমারের তীব্র সমালোচনা করেন।
কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় অস্বস্তিতে বিজেপিও।
নির্বাচন কমিশন অবশ্য এই নিয়ে ওঠা সব অভিযোগ অস্বীকার করে জানিয়ে দেন, এসআইআর সহ সব সিদ্ধান্তই সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে।

Be the first to comment