Chief Minister দুই মন্ত্রীকে দফতরে বসে কাজের পরামর্শ দিলেন!

Spread the love

রোজদিন ডেস্ক :
মন্ত্রী হওয়ার পর থেকে পথে নেমে সরেজমিনে বিভিন্ন বাজার, পার্ক, ফুটপাথ ইত্যাদি পরিদর্শন করেন তিনি। বহু সময় এই সব নিয়ে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় ও ওঠে। এবার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জিকে পথে নেমে অতিসক্রিয়তা না দেখিয়ে দফতরে বসে কাজের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জিও প্রায়শই সরেজমিনে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন, অনেক সময় বিতর্কেও জড়ান।

ঘটনাচক্রে বুধবারই শারদ্বত মুখার্জি তাঁরই দলের বিধায়ক পীযুষ কানোরিয়ার সঙ্গে প্রকাশ্যে বচসায় জড়ান। যা নিয়ে অস্বস্তিতে দল।
নির্ভর যোগ্য সূত্রে প্রকাশ, দুই মন্ত্রীকেই দফতরের কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এইদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমস্যার দ্রুত সমাধানের জন্য সব দফতরের মন্ত্রীকেই বলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা ও রাজ্য পুলিশে যথাক্রমে ২ হাজার ও ৬ হাজার কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়টি আদালতে বিচারাধীন আছে।
সব দফতরেই দ্রুত কর্মী নিয়োগ করে আমজনতাকে পরিষেবা দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*