Nandigram, উচ্চ আদালতে বিজেপির প্রার্থীপদ বাতিলের মামলা কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপির নন্দীগ্রামের প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের আবেদন নিয়ে উচ্চ আদালতে গেল কংগ্রেস।বিচারপতি কৃষ্ণ রাও এর এজলাসে তা গৃহীত হয়েছে। বৃহস্পতিবার তা তালিকাভুক্ত হবে। মুখ্যমন্ত্রীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ কে নন্দীগ্রামে প্রার্থী করেছে বিজেপি। কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশনে পেশ করা তাঁর বয়েস ও শিক্ষাগত যোগ্যতার নথিতে গরমিল আছে।। তাঁর জন্ম ও স্কুল পাশের শংসাপত্রে এক ই বছরের কথা ( ১৯৬৫ সাল) দেওয়া আছে। যা মারাত্মক ভুল। কি ভাবে নির্বাচন কমিশনের তা চোখ এড়িয়ে গেল তা নিয়ে বিস্মিত তাঁরা।
কংগ্রেসের বিশিষ্ট আইনজীবী ঋজু ঘোষাল এই বিষয়ে প্রশ্ন তোলেন।
মনোনয়ন পত্রে ভূয়ো নথি জমা দেওয়ার অভিযোগে তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি করেছে কংগ্রেস।
প্রসঙ্গত, নন্দীগ্রামের উপ নির্বাচন নিয়ে রাজ্যে রাজনৈতিক পারদ ক্রমেই উষ্ণ হয়ে উঠেছে।
আচমকাই দীর্ঘ উনিশ বছরের পুরানো মামলায় গ্রেফতার করা হয়েছে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান কে। আদালতের রায়ে আগামী ৫ অক্টোবর অবধি তাঁর জেলে থাকার কথা। ৬ অক্টোবর এই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।।দলের পক্ষে তাঁকে জয়ী করার লক্ষ্যে প্রচার চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*