Student stabs classmates, নিউ টাউনে মলের মধ্যে ঘটনা, তীব্র চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: নিউ টাউনে এক মলের মধ্যে কথা কাটাকাটি, বচসার জেরে দুই সহপাঠীর ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রেম বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। সূত্রের খবর, নিউ টাউনের এক মলে কফি পানের সময় তিন বন্ধুর বচসা বাধে। আচমকাই এক তরুণ ছুরি বার করে দুই সহপাঠী কে আক্রমণ করে। এই ভয়ঙ্কর ঘটনায় মলে উপস্থিত অন্যরা হতচকিত, আতঙ্কিত হয়ে পড়েন। মলের কর্মী,স্থানীয় মানুষ দ্রুত এসে আক্রান্ত দের উদ্ধারের চেষ্টা করেন। আসে পুলিশ ও। রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।।হামলাকারী পড়ুয়া কে পুলিশ আটক করেছে। আক্রান্ত ও আক্রমণ কারী সকলেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*