After Gujrat পশ্চিমবঙ্গ তাঁর দ্বিতীয় কর্মভূমি, জানালেন গৌতম আদানি 

Spread the love

রোজদিন ডেস্ক :

গুজরাটের পর পশ্চিমবঙ্গ তাঁর দ্বিতীয় কর্মভূমি বলে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি আজ জানান। নিউ টাউনে দুহাজার শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস করে দৃশ্যত আপ্লুত গৌতম বাংলার মাটিকে তাঁর প্রণাম জানান। বলেন,এখানে অনেক বড় সুযোগ অপেক্ষা করছে। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে তিনি বলেন, ওঁর নেতৃত্বে এই রাজ্য অনেকদূর এগোবে। ওঁর হাত ধরে এখানে অনেক সম্ভাবনা গড়ে উঠবে। প্রথমেই বাংলায় তিনি বলেন, “নমস্কার। কলকাতাকে আমার প্রণাম, বাংলার মাটিকে আমার প্রণাম! ”

রাজ্যের বিভিন্ন মনীষিদের স্মরণ করে রাজ্যের দীর্ঘ গৌরবময় ইতিহাসের কথা বলেন।

এই রাজ্য সব দিকে কত গুরুত্বপূর্ণ তার উল্লেখ করেন৷ একদিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, অন্য দিকে সমুদ্র পথে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে মূল সংযোগের কেব্দ্র এই রাজ্যে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন বলে জানান৷ নিউ টাউনের এই হাসপাতালে চার হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন। রাজ্যে সেতু, সড়ক সহ বিভিন্ন ক্ষেত্রের পরিকাঠামো, বিদ্যুৎ উৎপাদন, বন্টন সহ বিভিন্ন

ক্ষেত্রে বিনিয়োগকে তিনি পাখির চোখ করেছেন।

গৌতম আদানি বলেন, গুজরাটের মুন্দ্রা বন্দরে তিনি প্রথম কাজ শুরু করেন। এবার বাংলা তাঁর দ্বিতীয় কর্মভূমি বলে জানান।

অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে গৌতম আদানির বিনিয়োগের জন্য তাঁকে ধন্যবাদ জানান। রাজ্যের সার্বিক পুনর্গঠনে তাঁদের সহায়তা চান৷ নিউ টাউনের আদানি হাসপাতালে বিশ্ব মানের চিকিৎসা মিলবে বলে জানান। ওখানে এক হাজার শয্যা আর্থিক ভাবে দুর্বলদের জন্য বরাদ্দ থাকবে।

হাসপাতাল ছাড়া ওখানে গবেষণা কেব্দ্র সহ আনুসঙ্গিক নানা ব্যবস্থা ও গড়ে উঠবে। মুখ্যমন্ত্রী একে “মেডিসিটি ” বলে জানান। আজকের দিনটিকে তিনি ঐতিহাসিক বলে বর্ণনা করেন।

৫২ একর জমির ওপর এই হাসপাতাল গড়ে উঠবে। তিন বছরের মধ্যে এর কাজ শেষ হবে বলে মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*