STATE BUS SERVICE: পুজোর দিনগুলোয় সারারাত শহরে মিলবে সরকারি বাস, ঘোষণা পরিবহণ মন্ত্রীর

Spread the love

প্রতিবেদন: পুজোয় রাত জেগে ঘোরা প্যান্ডেল দেখা শহর কলকাতার চেনা ছবি ব্যতিক্রম নয় মফঃসসল এলাকায়। পুজোর দিনগুলোয় রাতে যাতে দর্শনার্থীদের সমস্যা না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নিল পরিবহণ দফতর। ওই দিনগুলোয় এবারও সারারাত সরকারি বাস পরিষেবা মিলবে বলে জানিয়ে দিয়েছেন খোদ পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এই প্রসঙ্গে তিনি জানান, পুজোর ভিড় সামাল দিতে সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারা রাত শহরে সরকারি বাস চলবে। দশমীর দিনও মধ্যরাত পর্যন্ত বাস পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বাসের পাশাপাশি মিলবে বেসরকারি বাসও। ফলে রাতে ঠাকুর দেখতে বেরোলে দর্শনার্থীদের সুবিধা হবে।

এছাড়াও পুজোর মুখে কলকাতা ও শহরতলিতে সরকারি বাসের সংখ্যা আরও বাড়ছে বলেও জানান তিনি। বলেন, আরও ১০০টি নতুন বাস নামছে রাস্তায়। বাসের সংখ্যা বাড়ানোর কথা আগেই জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী। এই প্রসঙ্গে মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে ৫০টি নতুন সরকারি এসি বাস রাস্তায় নামানো হয়েছে। আরও ১০০টি নতুন বাস নামতে চলেছে। সেই সঙ্গে প্রতিবারের মতো এবার পরিবহণ দফতরের উদ্যোগে পুজো পরিক্রমার বুকলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী। পুজোর চারদিন বিশেষ পুজো পরিক্রমার ব্যবস্থা থাকছে। ভলভো এসি বাসে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক বনেদি বাড়ির পুজো দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। এর জন্য করতে হবে অগ্রিম বুকিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*