- আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলায় একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।
- পূর্ব বর্ধমান পুলিশ লাইনসে রয়েছে তাঁর প্রশাসনিক কর্মসূচি। তারপর যাবেন সর্বমঙ্গলা মন্দিরে। সেখানে পুজো দেবেন তিনি।
- সেখানে থেকে বিজেপি জেলা কার্যালয়ে যাবেন। সেখানে দলীয় কর্মসূচি অংশ নেবেন তিনি। বিকেলেই ফিরবেন কলকাতায়।
- দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও গ্রেফতারির দাবি দেশ জুড়ে পথে নামল কংগ্রেস।
- আজ শুক্রবার কলেজ স্ট্রিটে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জ্ঞানেশ কুমারের কুশপুতুলও পোড়ানো হয়।
- পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সহকারি সভাপতি অজিত মাইতিকে গ্রেফতার করল পুলিশ।
- শুক্রবার ভোরবেলা খড়গপুরের বাড়ি থেকে পিংলার প্রাক্তন বিধায়ককে নিয়ে যায় পিংলা থানার পুলিশ। কী কারণে গ্রেফতারি তা এখনও স্পষ্ট নয়।
- শুক্রবারও উত্তরবঙ্গ-সহ সিকিমে প্রাকৃতিক দুর্যোগে অব্যাহত, বিপর্যস্ত সাধারণ জনজীবন।
- নিন্মচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে কলকাতা ও আশপাশের জেলায় বৃষ্টি, বেলা বাড়তে ক্রমশ পরিষ্কার আকাশ।
- পুজোর কয়েকদিন শহরে দর্শনার্থীদের জন্য সারারাত মিলবে বাস পরিষেবা, জানালেন পরিবহণমন্ত্রী।
- আগামীকাল শনিবার হুগলির শ্রীরামপুর কোর্ট ময়দানে তৃণমূলের প্রতিবাদ সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment