প্রতিবেদন: ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা যায় না, যাবে না। জনবিরোধী বিজেপি সরকারের লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে ফের গর্জে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা মতোই এবার তিনি শুরু করছেন জেলা কর্মসূচি। গণতন্ত্র রক্ষার দাবিতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর কোর্ট ময়দানে জনসভা করবেন আগামীকাল ২৬ সেপ্টেম্বর শনিবার। বিজেপি নানাভাবে এই সভা আটকানোর চেষ্টা করেছিল। শ্রীরামপুর কোর্ট ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শ্রীরামপুর কোর্ট ময়দানে এখন চলছে তারই প্রস্তুতি। কোর্টের নির্দেশ মেনেই এই সভা আয়োজন করা হচ্ছে। পুলিশকে সমস্তরকম নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জমায়েতের সংখ্যা ৭০০-র মধ্যে সীমিত রাখার আর্জি জানিয়েছিল রাজ্য প্রশাসন। দুই পক্ষের সওয়াল-জবাবের পর হাজার মানুষের জমায়েতে সবুজ সংকেত দিয়েছে আদালত। প্রথমে শ্রীরামপুরের ১১ সেপ্টেম্বর পদযাত্রা ও সভা করার পরিকল্পনা করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় জল গড়ায় কোর্টে। শেষ পর্যন্ত বিজেপি সরকারের কোনও যুক্তি, ষড়যন্ত্র কাজে এল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে শ্রীরামপুরে। এর আগেও একুশে জুলাই ও আঠাশে অগাস্টের সভা আটকাতে বিজেপি চেষ্টা করেছিল। শুভেন্দু অধিকারী আবার হুমকি দিয়েছিলেন, নেত্রী যাতে বাইরে বেরোতে না পারেন তার ব্যবস্থা করবেন। কিন্তু নেত্রী ফের জেলা কর্মসূচিতে শুরু করছেন।

Be the first to comment