Gyanesh Kumar কে পদ্মভূষণ দেওয়া উচিত, সওয়াল শমীক ভট্টাচার্যর 

Spread the love

রোজদিন ডেস্ক :

দেশব্যাপী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের আবহে তাঁকে পদ্মভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্যে শান্তিপূর্ণ বিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য জ্ঞানেশ কুমারের ঢালাও প্রশংসা করে তিনি বলেন, ওঁকে অন্তত পদ্মভূষণ সম্মান দেওয়া উচিত। ভোট পরিচালনায় ওঁর ভূমিকায় রাজ্যের জনতা খুশি। এতদিন পর রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়েছে৷ মানুষ ভোট দিতে পেরেছেন। রাজ্যের ভোটার তালিকায় বহু বাংলদেশিদের নাম ছিল,জ্ঞানেশ কুমার তাঁদের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন। রাজ্যের মানুষ এমন নির্বাচন দেখেছে? রাজ্যের মানুষের আশীর্বাদ জ্ঞানেশ কুমারের সঙ্গে আছে। তিনি চান জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ সম্মান দেওয়া হোক।

মমতাপন্থী তৃণমূলকে তিনি আজও মৃত দল বলে মন্তব্য করেন। রাজ্যে বিজেপির তৃণমূলীকরণ কখনও হবে না বলে তিনি পরিস্কার জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*