Tragic Deaths of four, মধ্যপ্রদেশের গণেশ পুজোর মন্ডপে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে

Spread the love

রোজদিন ডেস্ক :
মধ্য প্রদেশের মান্ডিলায় গণেশ পুজোর মন্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘুমন্ত অবস্থায় চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আহত তিন জন। আজ কাকভোরের এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। ঘুমন্ত অবস্থায় বিদুৎবাহী তার পড়ে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রাথমিকভাবে জানা যায়, শর্ট সার্কিটের ফলে ওই তার ভেঙে গেছিল, বিদ্যুৎ আসার পর ওই তারে বিদ্যুৎ চলে আসে। নিহত চারজনের বয়েস মাত্র আঠার থেকে চব্বিশ বছর। তাঁরা মাটিতে শুয়ে ঘুমোচ্ছিলেন, বর্ষার আবহে মাটি ভিজে ছিল।
সূত্রের খবর, গণেশ প্রতিমা বিসর্জন দিয়ে এসে মন্ডপেই আটজন শুয়ে ঘুমিয়ে পড়েন। চারজনের মারণ তারের ছোবলে মৃত্যু হয়। অন্যরা কোন ক্রমে প্রাণে রক্ষা পেলেও আহত হন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘটনার পুলিশ তদন্ত করছে। চার তরতাজা প্রাণ এই ভাবে চলে যাওয়ায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*