After Joining BJP, রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র পেশ কোয়েল মল্লিকের

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যসভা নির্বাচনে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণার পর আজ সল্ট লেকের বিজেপি দফতরে যান কোয়েল মল্লিক। সেখানে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন সাধারণ সম্পাদক জ্যোতি অগ্নিহোত্রী।
কোয়েল মল্লিক-কে পাশে নিয়ে বলেন, রাজ্যে নতুন সরকার গত পাঁচ মাসে যেভাবে উন্নয়নের কাজ করছেন, এতে অনুপ্রাণিত হয়ে বিশিষ্ট অভিনেত্রী তাঁদের দলে যোগ দিলেন।

বিজেপি তে আনুষ্ঠানিক ভাবে যোগ দেওয়ার পর কোয়েল মল্লিক তাঁকে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানান। এটা বিশাল দায়িত্ব, বড় কর্তব্য৷ গত কয়েক মাসে রাজ্যের উন্নয়নের কাজ যেভাবে চলছে, এতে আপ্লুত তিনি। প্রাক্তন সরকারের একাধিক বিষয়ে তাঁর অসন্তোষের কথা প্রকাশ করেন।
এরপর বিধানসভা ভবনে গিয়ে রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পত্র পেশ করেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্প মন্ত্রী তাপস রায় প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরেই তৃণমূলের হয়ে রাজ্যসভায় গেছিলেন কোয়েল মল্লিক। যদিও একদিন ও সংসদে যাননি। রাজ্যে পালাবদলের পর সাংসদ পদে ইস্তফা দেন তিনি৷ এবার বিজেপি তে যোগ দিয়ে ফের রাজ্যসভার সাংসদ হতে চলেছেন এই অভিনেত্রী। যা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী পক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*