রোজদিন ডেস্ক :
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তারা নীরব থাকবে না বলে স্পষ্ট বার্তা দিলো শীর্ষ আদালত। আজ সেখানে এই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আইন না মেনে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে তা বাতিল করা হবে। এই সব নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নোটিশ পাঠালো শীর্ষ আদালত। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন অভিজ্ঞ মহল। তবে কমিশন আইন অনুযায়ী কাজ করেছে বলেই শীর্ষ আদালত মনে করে।
মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের বিভিন্ন সময়ে নেওয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। এই সব মামলার নিষ্পত্তি না হওয়া অবধি জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার আবেদন জানিয়েও একটি মামলা দায়ের হয়েছে। এসআইআর পর্বে প্রায় তের কোটি ভোটারদের নাম বাদ যাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে শীর্ষ আদালতকে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিশন বা তদন্তকারী দল গঠন করার আর্জি ও জানানো হয়। এই প্রেক্ষিতে আজ কেন্দ্রর বক্তব্য জানতে চায় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে আজ এই মামলার শুনানি নিয়ে রাজনৈতিক সহ দেশের বিভিন্ন মহল তাকিয়ে ছিল।
জ্ঞানেশ কুমার-কে সাসপেন্ড করার আর্জি নিয়ে আজ শীর্ষ আদালত কোন অন্তবর্তী নির্দেশ দেয়নি।
শীর্ষ আদালতের আরও পর্যবেক্ষণ, মুখ্য নির্বাচন কমিশনার সব সিদ্ধান্ত এককভাবে নিয়েছেন তা হতে পারে না। তবে তা যদি হয় নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।
এই সঙ্গে তাঁরা স্পষ্ট করে দেন, কোন সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে আদালত কোন ও নির্দেশ দিতে পারে না।
উল্লেখ্য, সম্প্রতি এক নামী ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদনে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এককভাবে বহু সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে তাঁর ইস্তফার দাবিতে দেশ জুড়ে তোলপাড় উঠেছে।

Be the first to comment