রোজদিন ডেস্ক :
আগামী দশ অক্টোবরের আগে জাতীয় নিরাপত্তা বা সমতুল্য কোন কঠোর আইনে অভিজিৎ দীপকে, সৌরভ দাস সহ তাঁদের তিন জনকে গ্রেফতার করা হতে পারে। আজ সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা এই আশঙ্কা ব্যক্ত করেছেন। গত জুন মাস থেকে ই তাঁরা জেলে যাওয়ার জন্য তৈরিই আছেন, সম্ভাব্য কোন পদক্ষেপ নিলে তা নিয়ে ভয় নেই তাঁদের।
আশুতোষ রাঙ্কা বলেন, বিভিন্ন সূত্রে তাঁরা জেনেছেন যে তাঁদের কঠোর আইনে গ্রেফতার করা হতে পারে। আসলে বিজেপি সরকার তাঁদের আন্দোলনকে ভয় পাচ্ছে। যারা এই দেশকে ধ্বংস করতে চায়, তারা ই ভয় পাবে। তাঁরা উন্নত ভারতের জন্য লড়াই করছেন। কিছু পাওয়ার জন্য না। তাঁদের কিছু হারানোর নেই। মহাত্মা গান্ধীর দেখানো পথেই তাঁরা চলছেন বলে দৃঢভাবে জানিয়ে দেন৷
প্রসঙ্গত, জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে দশ অক্টোবর থেকে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। নেতাদের আশঙ্কা, এর আগে তাঁদের গ্রেফতার করা হতে পারে।

Be the first to comment