রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার অবিবাহিত মেয়েদের উচ্চ শিক্ষার জন্য নিবেদিতা প্রকল্প (Nibedita Scheme) চালু করার সিদ্ধান্ত নিল। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে জানান। এই প্রকল্পে অবিবাহিত কলেজ পড়ুয়া মেয়েরা তিন বছরে মাথা পিছু পঞ্চাশ হাজার টাকা পাবে। তবে একবারে নয়, কলেজে পড়ার তিন বছরে এই টাকা মিলবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে ১৭ হাজার, ১৭হাজার ও ১৬ হাজার টাকা করে তাঁদের দেওয়া হবে। মেয়েদের উচ্চশিক্ষিত করার লক্ষ্যে এই প্রকল্প বলে মুখ্যমন্ত্রী জানান।
অল্প বয়েসে তাদের বিয়ে রুখে দেওয়া ও এর নেপথ্যে আছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
আগামী জানুয়ারি মাস থেকে সব অবিবাহিত কলেজ ছাত্রীরা এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন বলে মুখ্যমন্ত্রী জানান। তাঁদের সঙ্কল্প পত্রেও এই প্রতিশ্রুতি ছিল, তাঁরা তা পূরণ করছেন।

Be the first to comment