Jal Jeeven Mission প্রকল্পের ISA কর্মীদের কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক : 
উৎসবের মরসুমে কোন আগাম নোটিশ না দিয়ে রাজ্যের জল জীবন মিশনের (Jal Jeeven MissionJal Jeeven Mission) প্রায় ২৫০০ ISA (ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি) কর্মীকে মৌখিক নির্দেশ দিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। চলতি মাসের পয়লা তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে বলে বিশিষ্ট শ্রমিক নেতা অশোক দাস অভিযোগ করেছেন। তিনি বলেন, দফতরের মন্ত্রী অজয় পোদ্দার যখন রাজ্যের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য জল জীবন মিশনের কাজে আরও গতি আনার কথা বলছেন, তখন এই কাজ রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া আইএসএ কর্মীদের বসিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক এর তীব্র সমালোচনা করে অবিলম্বে আইএসএ কর্মীদের কাজে বহালের দাবি করেন। তিনি এই কর্মীদের জন স্বাস্থ্য কারিগরি বিভাগের স্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করার ও দাবি জানান৷
বোনাস প্রসঙ্গ : রাজ্য সরকার সব ধরনের ভাতা প্রাপ্ত কর্মীদের বোনাস দেওয়ার কথা বললেও মিড ডে মিল কর্মীরা বঞ্চিত কেন? এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এআইইউটিইউসি রাজ্য সম্পাদক অশোক দাস। তিনি তাঁদের ৬৮০০ টাকা বোনাস দেওয়ার আর্জি জানান।
মুখ্যমন্ত্রীকে তাঁর আরও অনুরোধ, এই মিড ডে মিলে যুক্ত কর্মীরা বছরে দশ মাস বেতন পান, তাঁদের পুরো বারো মাসের বেতন দেওয়া হোক। এই কর্মীরা পড়ুয়াদের জন্য যত্ন করে রান্না করেন, তাঁদের খাওয়া সহ সংশ্লিষ্ট নানা কাজ করেন, তাঁদের এই সব সুবিধা দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে আর্জি জানান।

https://rojdin.in/jal-jeeven-mission-isa-workers-dismissed/?fbclid=IwY2xjawUxyiZleHRuA2FlbQIxMABwZG9mAWJyaWQRMTJvUzlsRnRMTTd5N0p2Y3NzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEeu0GM2kadixLJOIMJKIxl73suI2zL6mijTuBI-hQ45BfJYSsOBAUhOBkDjzg_aem_NofHOPLFsedPUfDbIV9Xdw

18 Comments

  1. আমরাও Jal Jeevan Mission-এর অধীনে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে আসা ISA কর্মী। প্রায় চার বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করার পর বর্তমানে বহু ISA কর্মী কাজ ও বকেয়া পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আমাদের দাবি—বকেয়া পারিশ্রমিক অবিলম্বে প্রদান, JJM 2.0-এর অধীনে অভিজ্ঞ ISA কর্মীদের পুনরায় কাজের সুযোগ এবং তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট লিখিত সিদ্ধান্ত নেওয়া হোক। দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীদের এভাবে অনিশ্চয়তার মধ্যে না রেখে তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
    #JalJeevanMission #ISAStaff #WestBengalPHE #JJM20 #ISAWorkers

  2. যখন সবাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে আনন্দিত তখন PHED দপ্তরের অমানবিক সিদ্ধান্তের শিকার হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় ২৫০০ ISA কর্মী। দীর্ঘ ৪ বছরের অধিক নিরলস পরিশ্রম করে সমস্ত সহযোগিতা করে এসেছিলো PHED দপ্তরকে। 30th September থেকে তাঁদের কে কাজ থেকে ১৩ মাসের বকেয়া না দিয়ে ছাটাই করা হয়েছে। যাতে তাঁদের বকেয়া বেতন ও কাজের স্থায়িত্ব হয় সেই দিকটা দয়া করে দেখবেন। 🙏🙏

  3. আমরাও Jal Jeevan Mission-এর অধীনে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে আসা ISA কর্মী। প্রায় চার বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করার পর বর্তমানে বহু ISA কর্মী কাজ ও বকেয়া পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আমাদের দাবি—বকেয়া পারিশ্রমিক অবিলম্বে প্রদান, JJM 2.0-এর অধীনে অভিজ্ঞ ISA কর্মীদের পুনরায় কাজের সুযোগ এবং তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট লিখিত সিদ্ধান্ত নেওয়া হোক। দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীদের এভাবে অনিশ্চয়তার মধ্যে না রেখে তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
    #JalJeevanMission #ISAStaff #WestBengalPHE #JJM20 #ISAWorkers

  4. Jal Jeevan Mission-এর সফল বাস্তবায়নে ISA কর্মীরা বছরের পর বছর মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বহু ISA কর্মী এক বছর থেকে দেড় বছর পর্যন্ত তাঁদের পারিশ্রমিক না পেয়েও জনস্বার্থে এবং Jal Jeevan Mission-এর কাজের স্বার্থে মাঠপর্যায়ে তাঁদের দায়িত্ব পালন করে গিয়েছেন। এত দীর্ঘ সময় বকেয়া থাকা সত্ত্বেও কর্মীরা কাজ চালিয়ে গেছেন—এটি তাঁদের নিষ্ঠা ও দায়বদ্ধতারই প্রমাণ।
    আজ সেই অভিজ্ঞ কর্মীদের কাজ থেকে সরিয়ে দিয়ে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রাখা অত্যন্ত উদ্বেগজনক। আমরা কোনও অনুগ্রহ চাই না—আমরা আমাদের ন্যায্য পাওনা, কাজের সুযোগ এবং ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত চাই। JJM 2.0-এর অধীনে দীর্ঘদিনের অভিজ্ঞ ISA কর্মীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুনরায় কাজের সুযোগ দেওয়া হোক এবং দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক দ্রুত পরিশোধ করা হোক।
    সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আন্তরিক আবেদন—বিষয়টি মানবিক ও গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
    বকেয়া পারিশ্রমিক চাই • কাজের সুযোগ চাই • ISA কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে।

  5. চার বছর ধরে Jal Jeevan Mission-এর মাঠপর্যায়ে কাজ করা ISA কর্মীদের আজ কাজ ও বকেয়া পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা। অবিলম্বে বকেয়া পারিশ্রমিক প্রদান, JJM 2.0-তে অভিজ্ঞ ISA কর্মীদের পুনরায় কাজের সুযোগ এবং ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত চাই।

  6. চার বছর ধরে Jal Jeevan Mission-এর মাঠপর্যায়ে কাজ করা ISA কর্মীদের আজ কাজ ও বকেয়া পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা। অবিলম্বে বকেয়া পারিশ্রমিক প্রদান, JJM 2.0-তে অভিজ্ঞ ISA কর্মীদের পুনরায় কাজের সুযোগ এবং ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত চাই।

  7. সত্যি এটা আমাদের পড়িবারে এক ভয়ঙ্কর দুর্যোগ নেমে এসেছে

  8. Jal Jeevan Mission-এর সফল বাস্তবায়নে ISA কর্মীরা বছরের পর বছর মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বহু ISA কর্মী এক বছর থেকে দেড় বছর পর্যন্ত তাঁদের পারিশ্রমিক না পেয়েও জনস্বার্থে এবং Jal Jeevan Mission-এর কাজের স্বার্থে মাঠপর্যায়ে তাঁদের দায়িত্ব পালন করে গিয়েছেন। এত দীর্ঘ সময় বকেয়া থাকা সত্ত্বেও কর্মীরা কাজ চালিয়ে গেছেন—এটি তাঁদের নিষ্ঠা ও দায়বদ্ধতারই প্রমাণ।
    আজ সেই অভিজ্ঞ কর্মীদের কাজ থেকে সরিয়ে দিয়ে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রাখা অত্যন্ত উদ্বেগজনক। আমরা কোনও অনুগ্রহ চাই না—আমরা আমাদের ন্যায্য পাওনা, কাজের সুযোগ এবং ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত চাই। JJM 2.0-এর অধীনে দীর্ঘদিনের অভিজ্ঞ ISA কর্মীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুনরায় কাজের সুযোগ দেওয়া হোক এবং দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক দ্রুত পরিশোধ করা হোক।
    সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আন্তরিক আবেদন—বিষয়টি মানবিক ও গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
    বকেয়া পারিশ্রমিক চাই • কাজের সুযোগ চাই • ISA কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে।

  9. আমাদের বকেয়া পরিশোধ করতে হবে এবং পুনরায় কাজে নিয়োগ করতে হবে ।

  10. Jal Jeevan Mission-এর সফল বাস্তবায়নে ISA কর্মীরা বছরের পর বছর মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বহু ISA কর্মী এক বছর থেকে দেড় বছর পর্যন্ত তাঁদের পারিশ্রমিক না পেয়েও জনস্বার্থে এবং Jal Jeevan Mission-এর কাজের স্বার্থে মাঠপর্যায়ে তাঁদের দায়িত্ব পালন করে গিয়েছেন। এত দীর্ঘ সময় বকেয়া থাকা সত্ত্বেও কর্মীরা কাজ চালিয়ে গেছেন—এটি তাঁদের নিষ্ঠা ও দায়বদ্ধতারই প্রমাণ।
    আজ সেই অভিজ্ঞ কর্মীদের কাজ থেকে সরিয়ে দিয়ে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রাখা অত্যন্ত উদ্বেগজনক। আমরা কোনও অনুগ্রহ চাই না—আমরা আমাদের ন্যায্য পাওনা, কাজের সুযোগ এবং ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত চাই। JJM 2.0-এর অধীনে দীর্ঘদিনের অভিজ্ঞ ISA কর্মীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুনরায় কাজের সুযোগ দেওয়া হোক এবং দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক দ্রুত পরিশোধ করা হোক।
    সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আন্তরিক আবেদন—বিষয়টি মানবিক ও গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
    বকেয়া পারিশ্রমিক চাই • কাজের সুযোগ চাই • ISA কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে।

  11. . বকেয়া পারিশ্রমিক দ্রুত দিতে হবে

    ২. কাজে স্থায়ীকরণ করতে হবে

    ৩. এজেন্সি প্রথা বন্ধ করতে হবে

    ৪. ন্যায্য বেতন কাঠামোসহ PF ESI চালু করতে হবে

    ৫. ৪ বছরের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে JJM 2.0 তে কাজের সুযোগ দিতে হবে

  12. ১. বকেয়া পারিশ্রমিক দ্রুত দিতে হবে

    ২. কাজে স্থায়ীকরণ করতে হবে

    ৩. এজেন্সি প্রথা বন্ধ করতে হবে

    ৪. ন্যায্য বেতন কাঠামোসহ PF ESI চালু করতে হবে

    ৫. ৪ বছরের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে JJM 2.0 তে কাজের সুযোগ দিতে হবে

  13. প্রিয় ISA সহকর্মীগণ,

    আপনারা যে নিউজে কমেন্ট করবেন, সেখানে আপনারা সবাই নিজের ইচ্ছা মতো কমেন্ট করুন। আপনাদের মনের কথা, আমাদের দাবিগুলো কমেন্ট বক্সে লিখুন। যত বেশি কমেন্ট পড়বে, তত আমাদের আওয়াজ সরকারের কাছে পৌঁছাবে।

    কমেন্টে এই দাবিগুলো অবশ্যই লিখবেন:

    ১. বকেয়া পারিশ্রমিক দ্রুত দিতে হবে

    ২. কাজে স্থায়ীকরণ করতে হবে

    ৩. এজেন্সি প্রথা বন্ধ করতে হবে

    ৪. ন্যায্য বেতন কাঠামোসহ PF ESI চালু করতে হবে

    ৫. ৪ বছরের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে JJM 2.0 তে কাজের সুযোগ দিতে হবে

  14. আমাদের 12 মাসের বেশি বেতন বাকি। আমরা 8- 10 টাকা দিয়ে কাজ করায় সরকারি সিডিউলের 50%

    ১. বকেয়া পারিশ্রমিক দ্রুত দিতে হবে

    ২. কাজে স্থায়ীকরণ করতে হবে

    ৩. এজেন্সি প্রথা বন্ধ করতে হবে

    ৪. ন্যায্য বেতন কাঠামোসহ PF ESI চালু করতে হবে

    ৫. ৪ বছরের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে JJM 2.0 তে কাজের সুযোগ দিতে হবে

  15. ১০০% সহমত পোষণ করলাম। কেন্দ্রীয় জল জীবন মিশনের হয়ে দীর্ঘ সময় কাজ করে আজ আমরা ISA র ভবিষ্যত বলে আর কিছু থাকলো না। এক তো দীর্ঘ দিনের কাজের মজুরির বকেয়া টাকা ও সেই সাথে আগামী দিনের কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা। এই দুটি জিনিস মিলে চিন্তার সৃষ্টি করেছে আমাদের জীবনে। আগামী তে এই JJM এর অধীনে যাতে করে ISA দের কর্মসংস্থান সুনিশ্চিত হয়, সেদিকে একটু লক্ষ রাখার জন্য মানবিক মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করছি।

  16. সমস্ত কমেন্টস এর সাথে সহমত পোষণ করলাম। আমরা জল জীবন মিশনের ISA গণ সত্যি খুব ই চিন্তিত। বকেয়া মজুরি ও আগামী দিনের কর্মসংস্থানের কথা চিন্তা করে আমরা খুব ই হতাশা গ্রস্ত। মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এর জন্য আবেদন করছি। যাতে আমরা আমাদের কর্মসংস্থানের জায়গা পুনরায় ফিরে পায় সেই আসা রাখছি।

  17. 1)জল জীবন মিশনের অন্তর্গত ISA কর্মী দের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে।
    2)সকল ISA কর্মীদের স্থায়ী কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে।
    3)এজেন্সি প্রথা তুলে দিয়ে সরকারকে সরাসরি নিয়োগ করতে হবে।
    4) সরকার নির্ধারিত নূন্যতম মজুরি দিতে হবে।
    5)সকল কর্মীকে PF ও ESI gratuity এর আওতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

*