রোজদিন ডেস্ক :
উৎসবের মরসুমে কোন আগাম নোটিশ না দিয়ে রাজ্যের জল জীবন মিশনের (Jal Jeeven MissionJal Jeeven Mission) প্রায় ২৫০০ ISA (ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি) কর্মীকে মৌখিক নির্দেশ দিয়ে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। চলতি মাসের পয়লা তারিখ থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে বলে বিশিষ্ট শ্রমিক নেতা অশোক দাস অভিযোগ করেছেন। তিনি বলেন, দফতরের মন্ত্রী অজয় পোদ্দার যখন রাজ্যের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য জল জীবন মিশনের কাজে আরও গতি আনার কথা বলছেন, তখন এই কাজ রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া আইএসএ কর্মীদের বসিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক এর তীব্র সমালোচনা করে অবিলম্বে আইএসএ কর্মীদের কাজে বহালের দাবি করেন। তিনি এই কর্মীদের জন স্বাস্থ্য কারিগরি বিভাগের স্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করার ও দাবি জানান৷
বোনাস প্রসঙ্গ : রাজ্য সরকার সব ধরনের ভাতা প্রাপ্ত কর্মীদের বোনাস দেওয়ার কথা বললেও মিড ডে মিল কর্মীরা বঞ্চিত কেন? এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এআইইউটিইউসি রাজ্য সম্পাদক অশোক দাস। তিনি তাঁদের ৬৮০০ টাকা বোনাস দেওয়ার আর্জি জানান।
মুখ্যমন্ত্রীকে তাঁর আরও অনুরোধ, এই মিড ডে মিলে যুক্ত কর্মীরা বছরে দশ মাস বেতন পান, তাঁদের পুরো বারো মাসের বেতন দেওয়া হোক। এই কর্মীরা পড়ুয়াদের জন্য যত্ন করে রান্না করেন, তাঁদের খাওয়া সহ সংশ্লিষ্ট নানা কাজ করেন, তাঁদের এই সব সুবিধা দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে আর্জি জানান।

Be the first to comment