রোজদিন ডেস্ক :
নন টেট শিক্ষকদের ফের টেট দেওয়ার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের শিক্ষক মহল। তাঁদের আক্ষেপ, রাজ্যের নতুন সরকার কিছু কিছু নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেও তাঁদের বিষয়ে শুধু নীরবই না, নন টেট শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষা নেওয়ার তোড়জোড় ও শুরু করেছেন। এর প্রতিবাদে গতকাল টেট অ্যাফেক্টেড টিচারস দের উদ্যোগে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। আনন্দ হান্ডা, প্রসেনজিৎ দাশগুপ্ত, অশোক রুদ্র, বাসুদেব দাস প্রমুখ বক্তব্য রাখেন। তাঁদের অভিযোগ, বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী নেতা থাকাকালীন এই সমস্যা সমাধানের কথা বলেছিলেন। কিন্তু এখন তাঁরা নীরব কেন প্রশ্ন তোলেন তাঁরা।
দীর্ঘদিন শিক্ষকতা করার পর টেট দিয়ে কেন যোগ্যতা প্রমাণ করতে হবে জানতে চান। উত্তর প্রদেশের ৬২ হাজার কর্মরত শিক্ষকই টেটে অকৃতকার্য হওয়ায় তাঁদের উদ্বেগ আরও বেড়েছে। অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নিতে বিক্ষোভ সমাবেশে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

Be the first to comment