- আইটিবিপি প্রধান বলেন, ‘গত কয়েক দিনে অরুণাচলের বেশ কয়েকটি জায়গায় মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা এখনও চলছে।’ একই সঙ্গে তিনি জানান, সংঘাতের সময়ে বাহিনীর শৌর্য কম্যান্ডোরা অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।
- ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ বা আইটিবিপি-র প্রধান শত্রুজিৎ কাপুরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই আক্রমণ করেছে কংগ্রেস। যদিও এই ব্যাপারে কেন্দ্রের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
- জঙ্গলমহলে সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমবার লোধা-শবরদের গ্রামে শুভেন্দু। উপজাতি গোষ্ঠীকে প্রতি সপ্তাহে পুষ্টিকর খাবার দেওয়া হবে। ঝাড়গ্রাম থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
- পশ্চিম মেদিনীপুরে ২৫ হাজার, ঝাড়গ্রামে ৪৫ হাজার মানুষ এই কিট পাবে। 2 লক্ষ ছাত্র ছাত্রীর জন্য বিশেষ বৃত্তি পদান করা হবে । ঝাড়গ্রাম জেলাকে বিশেষ উদ্যোগ, ৩৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আদিবাসী বিশ্ববিদ্যালয় চালুর করার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভূমিহীনদের বনভূমির জমির পাট্টা বিলি মুখ্যমন্ত্রীর। ঝাড়গ্রাম জেলাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ঝাড়গ্রামে ২৫ হাজার পরিবার উপকৃত হবেন।
- মঙ্গল ও মালতির আত্মসমর্পণের পরেই পশ্চিমবঙ্গকে সম্পূর্ণ মাওবাদী-মুক্ত বলে দাবি করলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ। শুক্রবার আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এই দু’জন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা, মালতির দুই লক্ষ। মঙ্গলের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও কার্তুজ এবং মালতির কাছ থেকে একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে।
- চোরবাগান বিপর্যয়ে গ্রেফতার আরও একজন ঘোষক। বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছিল মাইকের ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে। এবার আটক কুশল মজুমদার নামে আরও এক ঘোষক।
- পাকিস্তান থেকে শুভেন্দুকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পাক জঙ্গিদের স্ক্যানারে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এমনই বিস্ফোরক দাবি তুললেন বিজেপি নেত্রী নাজিয়া খান।
- বাগুইআটির বস্তিতে ভয়াবহ আগুন। আটঘরা পূর্বপাড়া বস্তিতে আগুন লাগে। দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
- আমহার্ট স্ট্রিট থানায় সিঁড়িতে বসে বিক্ষোভ কুণাল ঘোষের। চোরবাগানের ঘটনায় আসল অপরাধীকে না ধরে নির্দোষকে গ্রেফতার করা হয়েছে বলেন অভিযোগ তাঁর। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি কুণাল ঘোষের অনুগামী।
- হাওড়ার বাঁকড়াতে ডেঙ্গুর থাবা। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্ত ৬২৩ জন। যার মধ্যে বাঁকরা এলাকায় গত ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বাঁকরা এলাকায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৭। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর সংখ্যা বাঁকড়া এক নম্বর পঞ্চায়েত এলাকায় ১৯ জন। আক্রান্তদের বেশিরভাগই ভর্তি হাওড়া জেলা হাসপাতালে।
- প্রতিমা বিসর্জনের রাতে মারধর করে গলার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৈহাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আম্রপল্লির ঘটনা।
- রাজস্থানের জয়পুরের গ্রামীণ এলাকায় শুক্রবার ভোর এক দুর্ঘটনায় চার পুণ্যার্থীর মৃত্যু। গুরুতর জখম দু’জন।
- ৩ ঘণ্টা ২২ মিনিটে ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও চিন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭ থেকে ৪.৯। শুক্রবার ভোর ২টো ৪৩ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের সিমলায়। কম্পনের মাত্রা ছিল ২.৭। মাটির পাঁচ কিলোমিটার গভীরে ছিল কম্পন। ওই ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতিও হয়নি।
- ভারতে বিক্রি শুরু হলো অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন iPhone Duo-র। ফোনটি সরাসরি দেখতে ও অভিজ্ঞতা নিতে দিল্লির সাকেতের অ্যাপল স্টোরে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
- পুরোনো বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে খুন নাবালক ছাত্র। গুলিতে জখম অটোরিকশার এক চালক। চণ্ডীগড়ের সেক্টর ২২ এলাকায় বৃহস্পতিবার রাতের ঘটনা। নিহত নাবালকের নাম নৈতিক। তাকে খুনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। সেও নাবালক বলে পুলিশ জানিয়েছে।

Be the first to comment