রোজদিন ডেস্ক: আগামী ২৮ নভেম্বর কলকাতা, হাওড়া পুরনিগমের নির্বাচন পিছিয়ে যেতে চলেছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে। এই দুই পুরনিগমের সঙ্গে আরও ৬ পুরসভার নির্বাচন হওয়ার কথা ছিল।। আপাতত ৬ টি র বদলে তিন টি পুরসভার ভোট হবে বলে জানা যায়। হলদিয়া, ধূপগুড়ি ও কালিম্পং পুরসভার ভোট হওয়ার সম্ভাবনা।
রীতি অনুযায়ী পুরসভা নির্বাচনের ত্রিশ দিন আগে সরকারি ভাবে বিজ্ঞপ্তি প্রকাশের কথা। কিন্তু তা হয় নি। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে ২০৯ এ বৃদ্ধি করাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন জমা পড়েছে। বিচারপতি আর্যক দত্ত তা জমা দেওয়ার অনুমতি ও দিয়েছেন। এই সব প্রেক্ষিতে পুর নির্বাচন পিছোতে পারে বলে ইঙ্গিত মেলে।

Be the first to comment