রোজদিন ডেস্ক: দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের নকল সংসদের জন্য জায়গা দিতে নারাজ দিল্লি পুলিশ। এই প্রেক্ষিতে আগামী ৩০ অক্টোবর জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে এই নকল সংদদের কর্মসূচি করার সিদ্ধান্ত হয়েছে। সরকারি অশোক হোটেল ও রামলীলা ময়দান,উভয় ক্ষেত্রে ই ইন্ডিয়া জোটের আর্জি খারিজ করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার মল্লিকার্জুন খাড়্গে বিরোধী নেতাদের লেখা চিঠিতে আগামী ৩০ অক্টোবর বিকেল সাড়ে তিনটেয় ১০ রাজাজি মার্গে আসার আহবান জানিয়েছেন। ওখানে নকল সংসদে সি ই সি জ্ঞানেশ কুমার কে প্রতীকী তিরস্কার করা হবে।
কেন্দ্রের বিরুদ্ধে ভোট চুরি, এস আই আর নিয়ে আগামী পয়লা নভেম্বর রামলীলা ময়দানে সমাবেশের আগে এই নকল সংসদের আয়োজন করা হচ্ছে।
এর আগে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছিলেন,ইন্ডিয়া জোট ২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর অবধি রামলীলা ময়দান বুক করেছে।ফলে ৩০ অক্টোবরের নকল সংসদ কর্মসূচি প্রত্যাখ্যানের কোন কারণ নেই।। যদি ওখানে তাঁদের বাধা দেওয়া হয়, তাঁরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী র বাড়ি
যাবেন, সেখানে ধর্ণা দেবেন।
দিল্লি পুলিশ সূত্রে প্রকাশ, নকল সংসদের জন্য কোন অনুমতি চাওয়া হয় নি, পয়লা নভেম্বরের সমাবেশের অনুমতি অনুমোদন করা হয়েছে।
ফলত, ৩০ অক্টোবর মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে নকল সংসদ বসিয়ে সি ই সি জ্ঞানেশ কুমার কে প্রতীকী তিরস্কারের কর্মসূচি নিয়েছে ইন্ডিয়া জোট।

Be the first to comment